Home খবর 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল সস্তা Redmi 15C 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল সস্তা Redmi 15C 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

যারা সস্তা 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন এমন ইউজারদের জন্য রেডমি তাদের নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে Redmi 15C 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই কম দামে স্মার্টফোনটির প্রাথমিক দাম মাত্র 12,499 টাকা রাখা হয়েছে। Redmi 15C 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15C 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Redmi 15C 5G স্মার্টফোনটির 4GB RAM ভেরিয়েন্টের দাম 12,499 টাকা, 6GB RAM ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছে। Redmi 15C 5G স্মার্টফোনটি Dusk Purple, Moonlight Blue এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী 11 ডিসেম্বর থেকে Redmi 15C 5G স্মার্টফোনের সেল শুরু হবে।

Redmi 15C 5G ফোনটি Android 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 5,56,765 AnTuTu স্কোর পেয়েছে। এই স্কোর কোম্পানির Redmi 15 5G ফোনের তুলনায় অনেকটাই বেশি।

Redmi 15C 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 19 ঘন্টা 18 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। একইসঙ্গে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Redmi 15C ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Redmi 15C 5G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এই HD+ রেজোলিউশন সহ ওয়াটারড্রপ নচ এলসিডি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে TÜV সার্টিফায়েড স্ক্রিন রয়েছে, ফলে দীর্ঘক্ষণ ফোন ব্যাবহারের পরেও চোখ সুরক্ষিত থাকবে। ওয়াটারড্রপ নচ ডিজাইন থাকার কারণে ফোনটি কিছুটা পুরনো ধরনের। তবে ফোনটিতে পাঞ্চ-হোল স্ক্রিন থাকলে আরও ভালো ফিল পাওয়া যেত।

ফটোগ্রাফির জন্য সস্তা 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi 15C 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi 15C 5G স্মার্টফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Redmi 15C 5G ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। তবে এই ওয়াটারপ্রুফ রেটিং ফোনটির ক্ষেত্রে খুব বেশি এফেক্ট দিতে পারবে না। কনেক্টিভিটির জন্য 5G ফোনে WiFi, Bluetooth এর পাশাপাশি NFC সাপোর্ট রয়েছে। ফোনটিতে ইনফ্রারেড সেন্সর যোগ করা হয়েছে। একইসঙ্গে ইউজাররা ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং রিভার্স চার্জিং সাপোর্ট উপভোগ করতে পারবেন,।

15 হাজার টাকার চেয়ে কম দামের Redmi 15C 5G স্মার্টফোনটি ভারতে বাজারে উপস্থিত Samsung Galaxy M17, OPPO K13x, Infinix Hot 60 এবং Tecno Spark Go স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।