Home খবর 5160mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi A3 Pro স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা

5160mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi A3 Pro স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা

ভারতে Redmi A3X ফোনটি 6,999 টাকা এবং Redmi A3 ফোনটি 8,999 টাকা দামে সেল করা হয়। এই সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে এবার গ্লোবাল বাজারে Redmi A3 Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। কেনিয়ার শপিং সাইটে Redmi A3 Pro ফোনটি দাম ও স্পেসিফকেশন সহ লিস্টেড করে দেওয়া হয়েছে এবং অত্যন্ত কম দামে সেল শুরু হয়ে গেছে। এই সস্তা ফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Redmi A3 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

এই ফোনে 6.88-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে ‘ইউ’ শেপের ওয়াটার ড্রপ নচ রয়েছে। ওয়েবসাইট লিস্টিং থেকে জানা গেছে এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর

Redmi A3 Pro ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 Ultra অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

এই ফোনে 4GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটি 4GB Expandable RAM টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে 8GB (4+4) RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা

Redmi A3 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের সেলফি ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,160mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে লিস্টিঙে ফোনটির চার্জিং সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার আছে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য

সিকিউরিটির জন্য Redmi A3 Pro ফোনে ফেস আনলক ফিচার এবং সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার সহ 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।

Redmi A3 Pro ফোনের দাম

সস্তা Redmi A3 Pro ফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামে পেশ করা হয়েছে। কেনিয়ায় এই ফোনের দাম রাখা হয়েছে KSh 13,999 (কেনিয়ান শিলিং)। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 9,100 টাকার কাছাকাছি। তাই ধারণা করা হচ্ছে ভারতে Redmi A3 Pro ফোনটি 9 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে। এই ফোনের দাম রেডমি কে3 ফোনের তুলনায় 500 টাকা বেশি রাখা হতে পারে।

নোট: Redmi A3 Pro ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। তাই কেনিয়ার শপিং সাইটের এই লিস্টিংটিকে সঠিক বলে ধরা ভুল করা হবে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘরনার জন্য অপেক্ষা করা হচ্ছে।