Home খবর IMEI ডেটাবেসে লিস্টেড হল Redmi A5 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

IMEI ডেটাবেসে লিস্টেড হল Redmi A5 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

গত বছর নভেম্বর মাসে রেডমির A-সিরিজের প্রথম Redmi A4 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। একইসঙ্গে Snapdragon 4s Gen 2 চিপসেট গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে আগেই এই মডেলের সাক্সেসার হিসেবে Redmi A সিরিজের Redmi A5 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। আপকামিং ফোনের দাম 10,000 টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম Dimensity 8400-Ultra প্রসেসর সহ লঞ্চ হল Redmi Turbo 4 স্মার্টফোন, রয়েছে 16GB RAM এবং 6550mAh ব্যাটারি

Redmi A5 IMEI database

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং Redmi A5 ফোনের আর কোনো তথ্য জানা যায়নি, তবে বিভিন্ন সাইটে লিস্টেড হওয়ার ফলে পরবর্তী সময়ে এই বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। Redmi A4 5G ফোনটি নতুন হওয়ার জন্য এখনি এর ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানা যাচ্ছে না।

মনে করিয়েদিই Redmi A4 5G ফোনটি 6.88 ইঞ্চির 120Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 4s Gen 2 চিপসেট, রেয়ার প্যানেলে 50MP ডুয়েল ক্যামেরা, 5MP ফ্রন্ট ক্যামেরা এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। ভারতীয় বাজারে Redmi A4 ফোনটির ভ্যানিলা মডেল 4GB + 64GB মডেল 8,499 টাকা এবং 128GB মডেল 9,499 টাকা দামে পেশ করা হয়েছিল।