শীঘ্রই Xiaomi Redmi তাদের নতুন ফ্ল্যাগশিপ ‘কে90’ সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে চীনে Redmi K90 series লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi K90 এবং Redmi K90 Pro Max ফোনদুটি পেশ করা হবে। এই ফোনে হাই এন্ড স্পেসিফিকেশন থাকবে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে।
এই প্রথম রেডমি সিরিজে ‘প্রো ম্যাক্স’ মডেল লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে নতুন রেডমি ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির ফোনগুলিকে টক্কর দিতে চলেছে। এই ফোনের দাম CNY 4000 অর্থাৎ প্রায় 50,000 টাকা রাখা হতে পারে। চীনের বাজারে Redmi K90 এবং Redmi K90 Pro Max ফোনদুটি লঞ্চ করা হবে। এই মডেলগুলি পরবর্তী সময়ে ভারতে POCO ব্র্যান্ডের অধীনে পেশ করা হতে পারে।
Redmi K90 Pro Max 5G ফোনটি Qualcomm এর ফ্ল্যাগশিপ মোবাইল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 3 ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টাকোর Oryon CPU রয়েছে, যা 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে ফাস্ট ইন্টারনেট এবং দুর্দান্ত 5G কানেক্টিভিটির জন্য ফোনে Snapdragon X85 5G Modem RF System ফিচার দেওয়া হতে পারে।
সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Redmi K90 Pro Max 5G ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি 16GB RAM সহ দেখা গেছে, এটি টপ ভেরিয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ভ্যানিলা মডেল 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। স্টোরেজের হিসাবে ভ্যানিলা মডেল 256GB এবং টপ ভেরিয়েন্টে 1TB মেমোরি থাকতে পারে। সিরিজের ভ্যানিলা মডেল Redmi K90 ফোনটিতেও একই স্টোরেজ অপশন থাকবে বলে মনে করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 Pro Max ফোনটি 7,500mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে। একইভাবে চীনের Redmi K90 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ফোনের চার্জিং ফিচার Pro Max মডেলের মতো হতে পারে।
ফটোগ্রাফির জন্য, Redmi K90 Pro Max ফোনটিতে 50MP LYT950 OIS সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। Redmi K90 এবং Redmi K90 Pro Max ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
