Home খবর 10000mAh Battery সহ লঞ্চ হতে পারে Redmi K90 Ultra! থাকতে পারে 50W এর চেয়েও বেশি ওয়্যারলেস চার্জিং ফিচার

10000mAh Battery সহ লঞ্চ হতে পারে Redmi K90 Ultra! থাকতে পারে 50W এর চেয়েও বেশি ওয়্যারলেস চার্জিং ফিচার

শাওমির সাব ব্র্যান্ড রেডমি গত অক্টোবর মাসে চীনের বাজারে তাদের ‘K90’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Redmi K90 এবং Redmi K90 Pro Max নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই সিরিজে ‘আলট্রা’ মডেল লঞ্চ করা হবে বলে বিগত কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে। এবার লিকের মাধ্যমে জানা গেছে এই আপকামিং Redmi K90 Ultra ফোনটিতে 10,000mAh Battery দেওয়া হবে।

চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Redmi K90 Ultra ফোনটির এই তথ্য শেয়ার করেছেন। এই ফোনে লিকে 10,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে জানানো হয়েছে। তবে একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছিল এই ফোনে 8,000mAh ব্যাটারি থাকবে। তবে নতুন লিক থেকে 10,000mAh ব্যাটারির কথা জানা গেছে, যা এই ফোনটিকে সিরিজের অন্যান্য ফোনের চেয়ে আলাদা করে তুলবে।

অক্টোবর মাসে চীনে লঞ্চ করা Redmi K90 5G ফোনে 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছিল এবং Redmi K90 Pro Max 5G ফোনে 7560mAh ব্যাটারি রয়েছে। তাই Redmi K90 Ultra ফোনটির 10000mAh ব্যাটারি খুব স্বাভাবিকভাবেই এই দুটি ফোনের চেয়ে যথেষ্ট শক্তিশালী হবে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এক‌ই সঙ্গে এই ফোনে Redmi K90 Pro Max ফোনের চেয়েও বেশি ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে।

Redmi K90 Pro Max 5G ফোনে 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন লিক সঠিক হলে আপকামিং Redmi K90 Ultra ফোনে 50W এর চেয়েও বেশি ফাস্ট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি যোগ করা হবে। জানিয়ে রাখি সিরিজের Redmi K90 5G এবং K90 Pro Max 5G ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। তবে সিরিজের ভ্যানিলা মডেলে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়নি।

আরও জানা গেছে Redmi K90 Ultra ফোনের থিকনেস 8.5mm এর কাছাকাছি হতে পারে। 10,000mAh ব্যাটারি সহ এই ফোনটির ডিজাইন কিছুটা মোটা হলেও সেটি খুব একটা খারাপ নয়।

Redmi K90 ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে 2510 x 1156 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 3500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটি Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে IP68 রেটিং ও Infrared সেন্সর সহ Wi-Fi 7 এবং Bluetooth 5.4 ফিচার রয়েছে।

Redmi K90 ফোনে Snapdragon 8 Elite প্রসেসর সহ 16GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP OIS Light Fusion 800 সেন্সরের সঙ্গে 8MP 120° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 2.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

Redmi K90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Redmi K90 Pro Max ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট গ্ৰাফিক্স চিপ D2 রয়েছে। এই ফোনে এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় 6700mm² হীট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে। এই ফোনে 6.9-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 3500nits পীক ব্রাইটনেস ও 3D Ultrasonic ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi K90 Pro Max ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 1/1.31″ Light Fusion 950 প্রাইমারি সেন্সর, 50MP 102° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল OV50M লেন্স এবং f/3.0 অ্যাপার্চারযুক্ত 50MP 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।