Home খবর কনফার্ম হল Redmi K90 Ultra স্মার্টফোনের লঞ্চ ডেট, Snapdragon 8 Elite প্রসেসর সহ 30 জুন পেশ হবে

কনফার্ম হল Redmi K90 Ultra স্মার্টফোনের লঞ্চ ডেট, Snapdragon 8 Elite প্রসেসর সহ 30 জুন পেশ হবে

Redmi এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 30 জুন নতুন গেমিং ফ্ল্যাগশিপ Redmi K90 Ultra স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানি তাদের আসন্ন ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার শেয়ার করেছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটি 3,000 ইউয়ান (প্রায় 42,000 টাকা) দামে পেশ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Ultra স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Redmi K90 Ultra ফোনের ডিটেইলস

কোম্পানি লঞ্চের পাশাপাশি আপকামিং ফোনটি Space Silver কালার অপশনে লঞ্চ করা হবে বলেও জানানো হয়েছে। আপকামিং ফোনের রেয়ার প্যানেল আগের Redmi K90 Max মডেলের মতো দেখাচ্ছে। এই ফোনে বড় হরিজেন্টাল ক্যামেরা মডিউল এবং ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

প্রকাশ্যে আসা ছবিতে Redmi K90 Ultra ফোনের ক্যামেরা মডিউলের নিচে একটি বড় আউটলাইন দেওয়া হয়েছে। তাই ফোনটিতে ইনবিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যান রয়েছে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী Redmi এর K90 Max ফোনে ইন্ডিপেন্ডেন্ট কুলিং আর্কিটেকচার ব্যাবহার করা হতে পারে। ফলে এই কুলিং সিস্টেম ব্যাটারি ক্যাপাসিটি বা ফোনের মজবুতির ওপর প্রভাব ফেলবে না।

Redmi K90 Ultra ফোনের স্পেসিফিকেশন

Redmi K90 Ultra স্মার্টফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনে থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনবিল্ট কুলিং ফ্যান থাকবে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি হাইয়েস্ট গ্ৰাফিক্স সেটিংস সহ 3D টার্ন-বেস্ড মোবাইল গেম ক্রমাগত 60 মিনিট পর্যন্ত কোনো পারফরমেন্স থ্রটলিং ছাড়াই চালাতে পারবে। এর ফলে গেমিঙের সময় ভালো মুভমেন্ট, ফাস্ট রেসপন্স ও স্মুথ ভিজুয়াল এফেক্ট এক্সপেরিয়েন্স করা যাবে।

থাকতে পারে 8,500mAh+ ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং 

Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী Redmi K90 Ultra ফোনে 8,500mAh এর চেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে ফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, এর ফলে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করা যাবে।

আগামী দিনে কোম্পানির আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করতে পারে। প্রকাশ্যে আসা রিপোর্ট সঠিক হলে, আসন্ন Redmi K90 Ultra ফোনটি গেমিং এবং হাই-পারফরমেন্সের দিক দিয়ে দারুণ বিকল্প জয়ে উঠতে পারে। চীনের ইউজাররা Redmi K90 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারে। 30 জুন লঞ্চের দিন আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।