Xiaomi এর সাব-ব্র্যান্ড টেক মঞ্চে কোম্পানি তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন Redmi M100 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ‘M’ সিরিজের অধীনে ফোনটি Redmi M100 Pro নামে চীনের বাজারে পেশ করা হয়েছে। নতুন মিডরেঞ্জের Redmi M100 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7300-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi M100 Pro 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi M100 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
Redmi M100 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300-Ultra অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য রেডমি ফোনে Mali-G615 জিপিইউ রয়েছে।
Redmi M100 Pro 5G ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2560Hz PWM ডিমিং এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের প্রোটেকশনের জন্য গ্লাস লেয়ার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi M100 Pro 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 OIS+EIS সেন্সর এবং 8MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 2MP macro সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য রেডমি 5G ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
চীনের বাজারে পাওয়ার ব্যাকআপের জন্য Redmi M100 Pro 5G ফোনটিতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 8000mAh-9000mAh ব্যাটারি অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে, সেখানে এই ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার ফিচার সাপোর্ট করতে পারে।
জল ও ধুলো থেকে Redmi M100 Pro 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য নতুন ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC এর মতো ফিচার দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি ফোনের স্ক্রিনে Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।
Redmi M100 Pro 5G ফোনের দাম
Redmi M100 Pro 5G ফোনটি 12GB RAM + 256GB Storage অপশনে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে ফোনটির দাম 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 35,699 টাকা রাখা হয়েছে। চীনের বাজারে ফোনটি চারটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটি Midnight Black, Mirror Porcelain White, Phantom Blue এবং Twilight Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
