Home খবর বড় ব্যাটারি এবং দুর্দান্ত প্রসেসরসহ চীনে লঞ্চ হল Redmi Note 12T Pro 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

বড় ব্যাটারি এবং দুর্দান্ত প্রসেসরসহ চীনে লঞ্চ হল Redmi Note 12T Pro 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

Highlights

শাওমি তাদের ‘রেডমি নোট 12’ সিরিজের পরিধি বাড়িয়ে টেক মঞ্চে আরও একটি নতুন 5জি স্মার্টফোন Redmi Note 12T Pro লঞ্চ করেছে। এই ফোনটি আপাতত চীনের মার্কেটে পেশ করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগামী দিনে এই ফোনটি অন্যান্য মার্কেটেও সেল করা হবে। এই পোস্টে নতুন রেডমি নোট 12টি প্রো 5জি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে iQOO Neo 7 Pro স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8+ Gen 1 চিপসেট

Redmi Note 12T Pro এর দাম

চীনে Redmi Note 12T Pro ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বাকি দুটি ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 256জিবি এবং 128জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম ঘোষণা করা হয়নি তবে মার্কেটে এই ফোনটি blue ice, fog white এবং carbon black কালারে সেল করা হবে।

Redmi Note 12T Pro এর স্পেসিফিকেশন

স্ক্রিন : Redmi Note 12T Pro ফোনটিতে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2460 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 650 নিটস ব্রাইটনেস এবং 1400:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Tecno Camon 20 Premier 5G স্মার্টফোন, 8GB RAM ছাড়াও এতে আছে 50MP+108MP ক্যামেরা

প্রসেসর : Redmi Note 12T Pro তে প্রসেসিঙের জন্য 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 কাস্টম স্কিনের সঙ্গে কাজ করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি610 জিপিইউ রয়েছে।

ক্যামেরা : ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হল Vivo Y78 5G স্মার্টফোন, 4MP Camera-এর পাশাপাশি এতে আছে 16GB RAM-এর ক্ষমতা

ব্যাটারি : পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 508880mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন