গতকাল লঞ্চ হয়েছে Redmi Note 13 সিরিজ। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi Note 13 5G, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। প্রথমে এই ফোনগুলি চীনে পেশ করা হয়েছে এবং আগামী দিনে ভারত সহ অন্যান্য মার্কেটেও সেল করা হবে। এই পোস্টে লেটেস্ট Redmi Note 13 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Redmi Note 13 5G এর দাম
| 6GB RAM + 128GB Storage | CNY 1,199 | প্রায় 13,900 টাকা |
| 8GB RAM + 128GB Storage | CNY 1,299 | প্রায় 15,100 টাকা |
| 8GB RAM + 256GB Storage | CNY 1,499 | প্রায় 17,400 টাকা |
| 12GB RAM + 256GB Storage | CNY 1,699 | প্রায় 19,700 টাকা |
চীনে Redmi Note 13 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে এই মডেলগুলিতে 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি Star sand white, Midnight dark এবং Time blue কালারে বাজারে সেল করা হবে।
Redmi Note 13 5G স্পেসিফিকেশন
- 6.67″ 120Hz AMOLED display
- MediaTek Dimensity 6080
- 8GB memory expansion
- 100MP Dual Rear Camera
- 16MP Selfie Camera
- 33W 5,000 Battery
স্ক্রিন: Redmi Note 13 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট, 1920 পিডব্লিউএম ডিমিং এবং 1000 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
স্টোরেজ: Redmi Note 13 5G ফোনে RAM expansionটেকনোলজি যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের 12GB physical RAM এর সঙ্গে 8GB virtual RAM যোগ করে মোট 20GB RAM উপভোগ করা যাবে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 100 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13 5G তে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হহ্যেছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে।
Redmi Note 13 5G এর ফিচার
- Redmi Note 13 5G ফোনে 6 5জি ব্যান্ড দেওয়া হয়েছে।
- এই ফোনটি Wi-Fi 5GHz এবং Bluetooth 5.3 সাপোর্ট করে।
- এতে Infrared রয়েছে, যার সাহায্যে এই ফোনটি বিভিন্ন ডিভাইসের রিমোট হিসাবে ব্যাবহার করা যায়।
- ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এটিকে IP54 রেটিং দেওয়া হয়েছে।
- এই ফোনে 3.5mm জ্যাক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
