শাওমির সাব ব্র্যান্ড রেডমি এপ্রিল মাসে তাদের নতুন Redmi Note 13 Turbo স্মার্টফোন লঞ্চ করতে পারে। কিছু দিন আগে কোম্পানির হেড এই সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তথ্য শেয়ার করেছিল। তবে এবার ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন চিপসেট এবং 90 ওয়াট চার্জিং এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার থাকতে পারে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি এই স্মার্টফোনটি Poco F6 নামে ভারতে লঞ্চ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক নোট 13 টার্বো ফোনের ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 13 Turbo এর স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে Redmi Note 13 Turbo স্মার্টফোনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে।
- নীচে দেওয়া লিক ইমেজে দেখা যাচ্ছে Redmi Note 13 Turbo স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন সহ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হতে পারে। কোম্পানি স্ক্রিনের জন্য তিয়ানমা এবং টিসিএলের থেকে প্যানেল নিতে পারে বলে জানানো হয়েছে।
- টিপস্টারের ডিটেইলস অনুযায়ী ফোনটির ফ্রন্ট Redmi K70e স্মার্টফোনের মতো হতে পারে। তবে ডিভাইসটির রেয়ার অনেকটা রেডমি নোট 12 টার্বো এবং নোট 13 প্রো+ ফোনের মতো দেখতে।
- নোট 13 টার্বো ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে সামনের দিকে পাঞ্চ হোল কাটআউটে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
- প্রসেসিঙের জন্য নোট 13 টার্বো ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপ দেওয়া হতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 90W ওয়ার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট থাকতে পারে।
Redmi Note 13 Turbo এর দাম (লিক)
এখনও পর্যন্ত Redmi Note 13 Turbo স্মার্টফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু কোম্পানি ফোনের ইমেজ শেয়ার করার ফলে এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে আশা করা হচ্ছে। তবে লিক থেকে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ডিভাইসের দাম আরএমবি 1,999 অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 23,000 টাকার কাছাকাছি হতে পারে।
Redmi Note 13 Turbo ফোনের ডিজাইন (লিক)
- Redmi হেডের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা পোস্টে আপকামিং Redmi Note 13 Turbo ফোনটির ফ্রন্ট ডিজাইন দেখা গিয়েছিল।
- লিক হওয়া ফটোতে ফোনটির পাঞ্চ-হল কাটআউট ডিজাইন সহ দেখা গেছে। এই ফোনটির ডিসপ্লেতে অত্যন্ত পাতলা বেজল থাকবে।
- ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হবে।
- ফোনটির উঁচু পাওয়ার বাটন দেখে মনে করা হচ্ছে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
