Home খবর 200MP রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Note 14s স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

200MP রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Note 14s স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Redmi Note 14 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে এই ফোনটি Redmi Note 14s নামে গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। 4G কানেক্টিভিটি সহ এই ফোনে MediaTek Helio G99-Ultra প্রসেসর এবং অজানা অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Redmi Note 14s ফোনের দাম

চেক রিপাবলিকে এই ফোনটির দাম CZK 5,999 (প্রায় ₹22,700) রাখা হয়েছে। একইভাবে ইউক্রেনে এই ফোনটি UAH 10,999 (প্রায় ₹23,100) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Aurora Purple, Midnight Black এবং Ocean Blue কালার অপশনে সেল করা হবে। ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Redmi Note 14s ফোনের স্পেসিফিকেশন

প্রথমেই জানিয়ে রাখি এই ফোনটি আদতে Redmi Note 13 Pro 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন।