Home খবর লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 15 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত অফিসিয়াল এবং লিক ডিটেইলস

লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 15 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত অফিসিয়াল এবং লিক ডিটেইলস

দীর্ঘ দিন পর ভারতের বাজারে আবার ‘রেডমি নোট’ সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। 2026 সালের প্রথম সপ্তাহে শাওমি তাদের সাব ব্র্যান্ড রেডমির Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে পেশ করতে চলেছে। ইতিমধ্যে চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হলেও ভারতীয় মডেলের স্পেসিফিকেশন কিছুটা আলাদা হতে পারে। এই আপকামিং ফোনটির কিছু ডিটেইলস কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে এবং লিকের মাধ্যমেও কিছু ডিটেইলস জানা গেছে। এই পোস্টে আপকামিং Redmi Note 15 5G ফোনটির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Redmi Note 15 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট

আগামী 6 জানুয়ারি ভারতে Redmi Note 15 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন শাওমি ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনটির দাম, সেল ডেট ও অফারের পাশাপাশি ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। 6 জানুয়ারি Redmi Note 15 5G ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ভারতে Redmi Pad 2 Pro 5G ট্যাবলেট‌ও পেশ করা হবে।

Redmi Note 15 5G ফোনের ভারতীয় দাম (লিক)

সম্প্রতি লিকের মাধ্যমে জানা গেছে ভারতে Redmi Note 15 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনটির 128GB মডেলের দাম 22,999 টাকা রাখা হতে পারে। অপরদিকে এই ফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে পেশ করা হতে পারে। মনে করিয়ে দিই ভারতে Redmi Note 14 5G ফোনের 8GB+128GB মডেল 19,999 টাকা এবং 8GB+256GB ভেরিয়েন্ট 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

Redmi Note 15 5G ফোনের স্পেসিফিকেশন

পারফরমেন্স

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Note 15 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এটি আগের জেনারেশনের তুলনায় 10% GPU এবং 30% CPU বুস্ট করতে পারে। আরও জানানো হয়েছে এই ফোনে 48 মাসের ল্যাগ-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি ভারতে এই ফোনটি Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।

ব্যাটারি

বর্তমানে টেক জগতে বড় ব্যাটারির ট্রেন্ড চলছে। প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানিই 6,500mAh বা 7,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করে চলেছে। তবে আপকামিং Redmi Note 15 5G ফোনটি এই ট্রেন্ডের চেয়ে কিছুটা দূরে থাকতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে 5520mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি 5 বছরের ব্যাটারি হেল্থ সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ করার পর 1.6 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi Note 15 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি সেন্সর থাকবে। এই হাই রেজোলিউশন ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এর পাশাপাশি 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করতে পারে। এই ক্যামেরার মাধ্যমে মাল্টিফোকাল পোর্ট্রেট এবং ডায়নামিক শট পাওয়া যাবে। এই সেট‌আপের সেকেন্ডারি লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এতে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। জানিয়ে রাখি ফোনটির গ্লোবাল মডেলেও এক‌ই সেন্সর দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Redmi Note 15 5G ফোনে 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হতে পারে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনে Hydro Touch 2.0 ফিচার যোগ করা হবে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এর সঙ্গে এই স্ক্রিনে TUV ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন দেওয়া হবে, ফলে ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে ফোনটির অধিকাংশ স্পেসিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। আপকামিং Redmi Note 15 5G ফোনে IP66 রেটিং যোগ করা হবে বলে জানা গেছে। এই সার্টিফিকেশন খুব বেশি কার্যকর নয়, তবে জলের ছিটা থেকে ফোনটি সুরক্ষিত রাখা যাবে। এই ফোনটির থিকনেস 7.35mm হবে বলে জানা গেছে, ফলে স্লিক লুক পাওয়া যাবে।

Redmi Note 14 5G ফোনের সঙ্গে তুলনা

বাজারে উপস্থিত Redmi Note 14 5G ফোনে MediaTek Dimensity 7025 প্রসেসর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 457426 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2100nits পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 14 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP LYT-600 প্রাইমারি OIS সেন্সর এবং 2MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,110mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19 ঘন্টা, 21 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।