খুব তাড়াতাড়ি Redmi তাদের Note 15 সিরিজ গ্লোবাল বাজারে লবঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Redmi Note 15, Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনগুলি লঞ্চ করা হতে পারে। গত অগাস্ট মাসে ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। আগামী মাসে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এবার লিকের মাধ্যমে ফোনের গ্লোবাল ফিচার এবং দাম প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 15 Pro+ ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনটি Qualcomm এর নতুন Snapdragon 7s Gen 4 প্রসেসর, 8GB RAM এবং 256GB/512GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর থাকতে পারে। একইভাবে ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটির ওজন 207 গ্রাম এবং থিকনেস 7.91mm রাখা হতে পারে।
ইউরোপে ফোনটির দাম €499 (প্রায় 52,000 টাকা) রাখা হতে পারে। এই ফোনটি Glacier Blue, Mocha Brown এবং Black কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Redmi Note 15 Pro ফোনটির ডিসপ্লে, RAM, স্টোরেজ এবং রেয়ার ক্যামেরার দিক দিয়ে Pro+ মডেলের মতো হতে পারে, তবে এতে Dimensity 7400 প্রসেসর দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্টে 20MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটি 6,580mAh ব্যাটারি এবং 45W চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। ফোনের ওজন 210 গ্রাম এবং থিকনেস 7.78mm হবে। এই ফোনের গ্লোবাল দাম €399 (প্রায় 41,000 টাকা) রাখা হবে বলে জানা গেছে।
Redmi Note 15 ফোনটিতে 6.83 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য 108MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 20MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 5,520mAh ব্যাটারি এবং 45W চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনটির ওজন মাত্র 178 গ্রাম হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী গ্লোবাল বাজারে ফোনটির দাম €299 (প্রায় 31,000 টাকা) রাখা হতে পারে।
যারা মিড-রেঞ্জে প্রিমিয়াম ক্যামেরা কোয়ালিটি, বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, কোম্পানি Redmi Note 15 Pro+ ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চাইছে। এই ফোনটিতে হাই-এন্ড ক্যামেরা, শক্তিশালী চিপসেট এবং 100W চার্জিঙের মতো ফিচার উপভোগ করা যাবে। অন্যদিকে যারা শক্তিশালী পারফরমেন্স চান, তবে বাজেট কম। তাদের জন্য Note 15 Pro ফোনটিও ভালো অপশন হতে পারে। একইভাবে যারা কম বাজেটে দারুণ ফোন খুঁজছেন, তাদের মধ্যে Pro এবং Pro+ ফোনের তুলনায় Note 15 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
আসন্ন Redmi Note 15 সিরিজ Samsung Galaxy A55, Realme 15 সিরিজ এবং Vivo V50 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইউজাররা মিড বাজেট রেঞ্জে ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা পোস্টের মাধ্যমে এই বিষয়ে নতুন আপডেট জানিয়ে দেব।
(সোর্স)
