Home খবর Jio 5G phone এর দাম হবে 2,500 টাকার আশেপাশে, আবার বদলে যাবে ভারতের মোবাইল ইন্ডাস্ট্রি

Jio 5G phone এর দাম হবে 2,500 টাকার আশেপাশে, আবার বদলে যাবে ভারতের মোবাইল ইন্ডাস্ট্রি

জিও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে 5জি নেটওয়ার্ক আনার পরিকল্পনা করছে এবং শীঘ্রই নিয়েও আসবে। এক‌ই সঙ্গে কোম্পানি ভারতে তাদের সস্তা স্মার্টফোন লঞ্চের‌ও প্রস্তুতি নিচ্ছে। Jio Android SmartPhone সম্পর্কে কিছু দিন আগে একটি রিপোর্ট থেকে জানা যায় এই স্মার্টফোনের দাম 4,000 টাকার কাছাকাছি হবে। এবার একটি নতুন রিপোর্ট থেকে কোম্পানির Jio 5G phone সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

নিউজ এজেন্সি পিটিআই রিলায়েন্স জিও সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এজেন্সি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও লো বাজেট 5জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের Jio 5G phone এর একাধিক ভেরিয়েন্ট লঝ করবে এবং প্রত‍্যেকটির দাম 5,000 টাকার কম হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে জিও 5জি ফোনের দাম 2,500 টাকা থেকে 5,000 টাকার বাজেটে পেশ করা হবে।

এই Jio 5G phone এর বেস ভেরিয়েন্টের দাম 2,500 টাকা পর্যন্ত হবে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি 20 থেকে 30 কোটি 5জি ফোন তৈরির পরিকল্পনা করছে। বলা হচ্ছে জিও ‘2G মুক্ত ভারত’ অভিযানে এই মোবাইল লঞ্চ করবে এবং কোম্পানি এমন ইউজারদের প্রথমেই টার্গেট করতে চায় যারা এখনও পর্যন্ত তাদের ফিচার ফোনে 2জি নেটওয়ার্ক ব‍্যবহার করেন।

Jio Android SmartPhone সম্পর্কে বলা হয়েছে এই বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত কোম্পানি তাদের নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে। অন‍্যদিকে Jio 5G phone এর জন্য আগামী বছর অর্থাৎ 2021 এর অপেক্ষা করতে হবে। জিওর এই আগামী অ্যান্ড্রয়েড স্মার্টফোন 4জি সাপোর্টেড হবে এবং এর দাম 4,000 টাকার কাছাকাছি হবে। খবর পাওয়া যাচ্ছে জিও পরিকল্পনা করছে আগামী 2 বছরের মধ্যে 200 মিলিয়ন স্মার্টফোন তৈরি করা।

Jio 5G Phone

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী এই ফোনে 5 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে। ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই ফোনে শর্টকাট গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন দেওয়া হতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড গো ওএস দেওয়া হতে পারে এবং তাই মনে করা হচ্ছে এতে 2 জিবি পর্যন্ত র‍্যাম দেখা যাবে। আশা করা হচ্ছে এই ফোনে মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ কমপক্ষে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জিও 5জি ফোনে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনে বিভিন্ন ভারতীয় ভাষা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

রিলায়েন্স জিও অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোম্পানির 5জি নেটওয়ার্ক প্রস্তুত এবং ভারতে 5জি স্পেকট্রাম এলেই এর সূচনা হয়ে যাবে। আশা করা হচ্ছে 2021 এর মধ্যেই ভারতে 5জি স্পেকট্রামের নিলাম শুরু হয়ে যাবে এবং এরপর খুব স্বাভাবিক ভাবেই 5জি পরিষেবা চালু হয়ে যাবে। 5জি সম্পর্কে ঘোষণার সময় মুকেশ আম্বানি জানিয়েছেন জিও 5জি নেট‌ওয়ার্ক সম্পূর্ণ ভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ হবে। এছাড়াও কোম্পানি গুগলের সঙ্গে হাত মিলিয়ে তাদের নিজস্ব 5জি স্মার্টফোন তৈরির কথা জানিয়েছেন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের নাম সম্পর্কে কিছু বলা না হলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে এটি মেড ইন ইন্ডিয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন