Home খবর Jio ইউজারদের জন্য সুখবর! আম্বানি নিয়ে এসেছে New Year 2024 অফার, জেনে নিন বিস্তারিত

Jio ইউজারদের জন্য সুখবর! আম্বানি নিয়ে এসেছে New Year 2024 অফার, জেনে নিন বিস্তারিত

Reliance Jio বিগত বছরগুলির মতোই এই বছরেও নতুন বছর আসার আগেই তাদের ইউজারদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। মুকেশ আম্বানির কোম্পানি তাদের ইউজারদের জনপ্রিয় বার্ষিক প্ল্যানের সঙ্গে এক্ত্রা ভ্যালিডিটি দিচ্ছে। সমস্ত জিও ইউজার এই অফার উপভোগ করতে পারবেন। নিচে এই অফার সম্পর্কে বিস্তারিত জানানো হল।

জিওর নিউ ইয়ার প্ল্যান

কোম্পানির পক্ষ থেকে এই অফারের আওতায় তাদের 2999 টাকা দামের প্ল্যানে পরিবর্তন করা হয়েছে। জানিয়ে রাখি এই প্ল্যানটি কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বার্ষিক প্রিপেউড প্ল্যানগুলির মধ্যে অন্যতম। এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তবে কতদিন পর্যন্ত পাওয়া যাবে সেই বিধ্যে কিছু জানানো হয়নি।

389 দিন ভ্যালিডিটি

জানিয়ে রাখি জিও নিউ ইয়ার প্ল্যানের আওতায় গ্রাহকদের 24 দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ Jio Happy New Year 2024 Offer এর অধীনে এই প্ল্যানটি 389 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। এই প্ল্যানের সাধারণ ভ্যালিডিটি 365 দিন।

জিওর 2999 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

Note: জানিয়ে রাখি এই প্ল্যানটি এক্সট্রা ভ্যালিডিটি সহ My Jio App এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। এছাড়া কোনো অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও প্ল্যানটি কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন