রিলায়েন্স জিও (Reliance Jio) প্ল্যানের দাম বাড়ার পরেও কোম্পানি বহু অসাধারণ বেনিফিটের প্ল্যান পেশ করছে। মুকেশ আম্বানির কোম্পানি জিও নিজের গ্রাহকদের জন্য বহু অসাধারণ প্ল্যান অফার করে। আবার অতিরিক্ত দাম না দিয়েও জিওর এইরকম রিচার্জ করানো যাবে, যেখানে ডেলি ডেটা সহ সম্পূর্ণ ভ্যালিডিটিতে 10 জিবি একস্ট্রা ডেটাও পাওয়া যাবে। এইটুকুই না এই প্ল্যান গুলিতে ইউজাররা ডিজনি+ হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন সহ ফ্রি কলিং এবং জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। আসুন এই প্ল্যান গুলির সম্পর্কে সম্পূর্ণ জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: MediaTek Dimensity 9000 SoC এর সঙ্গে লঞ্চ হতে চলেছে OnePlus 10
Jio এর 601 টাকার প্ল্যান
এই প্ল্যানটির কথা বলা হলে এই প্ল্যানে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে ডিজনি+ হটস্টার মোবাইল এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এইটুকুই না, এই প্ল্যানে 6জিবি একস্ট্রা ডেটাও দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতে 28 দিনের ভ্যালিডিটি সহ ডেলি 3জিবি ডেটা পাওয়া যাবে। এই হিসাব অনুযায়ী ইউজাররা সম্পূর্ণ ভ্যালিডিটিতে 90 জিবি ডেটা পাবে। এর সাথেই এই রিচার্জে 100 ফ্রি এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা পাওয়া যাবে।
Jio এর 1066 টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানে 5জিবি একস্ট্রা ডেটা পাওয়া যাবে। এই একস্ট্রা ডেটা ছাড়াও এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এই হিসাব অনুযায়ী সম্পূর্ণ ভ্যালিডিটিতে মোট 173 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথেই এই প্ল্যানে 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধাও পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানটিতে জিও অ্যাপ সহ ডিজনি+ হটস্টার মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: আজ থেকে অকেজো হয়ে যাবে এই কোম্পানির Smartphones, আপনার কাছেও কি আছে এই ফোন?
Jio এর 3119 টাকার প্ল্যান
Jio এর এই প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান। এই প্ল্যানটিতে 365 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এই রিচার্জে 10 জিবি একস্ট্রা ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ডেলি 100 এসএমএস এবং আনলিমিটেড কলিঙের বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানটিতে এক বছরের জন্য ডিজনি+ হটস্টার মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
