Home খবর আবার হতাশ Jio ইউজাররা, বন্ধ হল চারটি সস্তা প্ল‍্যান

আবার হতাশ Jio ইউজাররা, বন্ধ হল চারটি সস্তা প্ল‍্যান

রিলায়েন্স জিও ইউজারদের জন্য নতুন বছরের উপহার হিসেবে সমস্ত লোকাল ভয়েস কল ফ্রি করে দিয়েছিল। অন‍্যদিকে কোম্পানি চুপচাপ জিওফোনের জন্য চারটি সস্তা প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। টেক ওয়েবসাইট TelecomTalk এর দেওয়া তথ্য অনুযায়ী রিলায়েন্স জিও তাদের 99 টাকা, 153 টাকা, 297 টাকা ও 594 টাকা দামের সস্তা রিচার্জ প্ল‍্যান বন্ধ করে দিয়েছে।

জানিয়ে রাখি জিওফোন ইউজারদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে 75 টাকা, 125 টাকা, 155 টাকা এবং 185 টাকা দামের রিচার্জ প্ল‍্যান আছে। এই চারটি প্ল‍্যান‌ই কোম্পানির অল ইন ওয়ান প্ল‍্যান। অর্থাৎ জিওফোন ইউজাররা এর মধ্যে যে কোনো প্ল‍্যান রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি আরও অন‍্যান‍্য সুবিধা উপভোগ করতে পারবেন।

JioPhone এর 75 টাকার প্ল‍্যান

জিওফোনের জন্য সবচেয়ে সস্তা প্ল‍্যানের দাম 75 টাকা। আগে এই প্ল‍্যানটির দাম 49 টানা ছিল, যা পরে বাড়িয়ে 75 টাকা করে দেওয়া হয়। এতে 28 দিন ভ‍্যালিডিটির জন্য মোট 3 জিবি ডেটা ও 50টি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়াও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়।

JioPhone এর 125 টাকার প্ল‍্যান

কোম্পানির 125 টাকা দামের জিওফোন প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন এবং এই প্ল‍্যানে ইউজাররা প্রতিদিন 0.5 জিবি করে হাই স্পীড ইন্টারনেট ডেটা পান। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও 300টি এস‌এম‌এস পাওয়া যায়।

JioPhone এর 155 টাকার প্ল‍্যান

কোম্পানির 155 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 1 জিবি করে হাই স্পীড ডেটা পাওয়া যায়। এক‌ইভাবে অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে এস‌এম‌এস উপভোগ করা যায়।

JioPhone এর 185 টাকার প্ল‍্যান

এই ক‍্যাটাগরির সবচেয়ে দামি প্ল‍্যান হল এই 185 টাকা দামের প্ল‍্যান। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি হাই স্পীড ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যায়।