Home খবর 10,000 টাকা দামের চেয়ে বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung এর 43 ইঞ্চির 4K Smart TV, জেনে নিন অফার ডিটেইলস

10,000 টাকা দামের চেয়ে বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung এর 43 ইঞ্চির 4K Smart TV, জেনে নিন অফার ডিটেইলস

বর্তমানে আমাজন ও ফ্লিপকার্ট সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দীপাবলির সেল চলছে এবং অফারে কম দামে স্মার্ট টিভি কেনা যাবে। যারা ধনতেরাস বা দীপাবলিতে বাড়ির জন্য নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ! আমাজনে Samsung Crystal UHD 4K Vision AI Smart TV এর এম‌আরপি 39,900 টাকা। বর্তমানে এই টিভি 29,750 টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। ব্যাঙ্ক অফার, কুপন ডিসকাউন্ট, ক্যাশব্যাক প্রভৃতি সহ এই টিভি অনেকটাই কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির অফার সম্পর্কে।

আগেই বলা হয়েছে আমাজনে Samsung এর এই 43 ইঞ্চির Smart TV এর এম‌আরপি 39,900 টাকা। বর্তমানে এই টিভি 25 শতাংশ ডিসকাউন্ট সহ 29,750 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে এতে 10,150 টাকা ছাড় উপভোগ করা যাবে। এছাড়াও এই টিভিতে 600 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,750 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এক‌ইভাবে Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 892 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সিলেক্টেড ব্যাঙ্ক কার্ড ও EMI অপশনের মাধ্যমে কিনলে সুদের ক্ষেত্রে 2,334.88 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এই টিভি কেনার আগে আমাজনে অফার ডিটেইলস চেক করে নেওয়া উচিৎ।

Samsung 43 ইঞ্চির 4K Ultra HD TV-তে 4K Ultra HD স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 3840 x 2160 পিক্সেল রেজোলিউশন এবং 50Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই টিভি Crystal Processor 4K প্রসেসরে কাজ করে, যা কম রেজোলিউশনের কন্টেন্ট 4K এর কাছাকাছি কোয়ালিটিতে দেখানোর জন্য আপস্কেলিং টেকনোলজি ব্যাবহার করে। এর সঙ্গে এই টিভিতে HDR10+, Pur Color, কালার বুস্টার, মেগা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট এনহ্যান্সার এবং UHD Dimming ফিচার রয়েছে। এছাড়াও এতে Motion Xcelerator, HLG ও Filmmaker Mode দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে Color Booster ফিচার সুন্দরভাবে রং দেখাতে সাহায্য করে। Contrast Enhancer ছবির কন্ট্রাস্ট সুন্দর করে তোলে।

Samsung এর এই টিভিতে 30W অডিও আউটপুট পাওয়া যায়। এতে Object Tracking Sound Lite এবং Adaptive Sound সাপোর্ট রয়েছে। এই টিভির Adaptive Sound ফিচার কন্টেন্ট অনুযায়ী অডিও সুন্দর করে তুলবে। এতে Q-Symphony সাপোর্টেড Samsung সাউন্ডবারের সঙ্গে টিভির স্পিকার ও সাউন্ডবার এক সঙ্গে ব্যাবহার করা যায়। এই টিভিতে Samsung Smart TV Vision AI Companion যোগ করা হয়েছে। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ রিমোট রয়েছে এবং এই টিভি Alexa ও Google Assistant সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা ইউজাররা Samsung TV Plus এর মাধ্যমে 150টির চেয়েও বেশি ফ্রি টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও এই টিভিতে ওয়েব ব্রাউজার, Quick Remote, মোবাইল-টু-TV মিররিং, Sound Mirroring, Apple AirPlay এবং Google Cast ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে তিনটি HDMI পোর্ট, একটি USB-A পোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং Ethernet LAN পোর্ট দেওয়া হয়েছে। HDMI eARC এর মাধ্যমে সাপোর্টেড সাউন্ডবার বা অন্যান্য অডিও ডিভাইস করা যেতে পারে। আবার Anynet+ (HDMI-CEC) ফিচার সাপোর্টেড ডিভাইস এক‌ই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এবং প্যানেলের ক্ষেত্রে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি দেওয়া হবে। এক‌ইভাবে রিমোটে 12 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।

সব দিক থেকে বিচার করে বলা যায় যেসব ইউজাররা 4K আপস্কেলিং, HDR10+, 30W সাউন্ড এবং বিভিন্ন স্মার্ট কানেক্টিভিটি ফিচার সহ স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য অফারে Samsung এর এই 43 ইঞ্চির 4K TV সুন্দর একটি বিকল্প। Samsung TV Plus এর মাধ্যমে 150টির চেয়েও বেশি ফ্রি চ্যানেল দেখতে পারবেন। তবে এই টিভির রিফ্রেশ রেট 50Hz এবং এনার্জি রেটিং 1 স্টার। টিভি কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।