Home Uncategorized লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল Samsung Galaxy A07 এবং Galaxy A17 ফোনের তথ্য, শীঘ্রই হতে পারে লঞ্চ

লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল Samsung Galaxy A07 এবং Galaxy A17 ফোনের তথ্য, শীঘ্রই হতে পারে লঞ্চ

আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের বাজেট রেঞ্জে A-সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে পারে। এই সিরিজের অধীনে দুটি Samsung Galaxy A07 এবং Samsung Galaxy A17 5G ফোন লঞ্চ করা হতে পারে। আগেই এই ফোনগুলির লিক প্রকাশ্যে এসেছিল। এবার গুগল প্লে কনসোল এবং বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy A07 ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07 এবং Samsung Galaxy A17 5G ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07 এর সম্ভাব্য ডিটেইলস

আগেই BIS, Bluetooth SIG, Geekbench এবং Google Play Console সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A07 ফোনটি দেখা গিয়েছিল। এই সাইটে Galaxy A07 ফোনটি SM-A075F মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি Galaxy M07 নামে রিব্র্যান্ড করা হতে পারে।

আসন্ন Galaxy A07 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিশন এবং HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিজাইন থাকবে। ফোনটি Android 15 এবং One UI সহ কাজ করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Helio G99 চিপসেট থাকবে বলে জানা গেছে। দুর্দান্ত স্পীডের জন্য 6GB RAM দেওয়া হবে বলে তথ্য প্রকাশ্যে এসেছিল, তবে আরও ভেরিয়েন্ট সহ ফোনটি লঞ্চ করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ থাকতে পারে। একইসঙ্গে ফনিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত আপকামিং ফোনের ব্যাটারি, ক্যামেরা ও স্টোরেজ সম্পর্কে জানা যায়নি, তবে BIS এবং অন্যান্য সাইটে ফোনটি লিস্টেড হওয়ার জন্য মনে কোয়া হচ্ছে শীঘ্রই এটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A17 5G এর সম্ভাব্য ডিটেইলস

গীকবেঞ্চ ডেটাবেসে Samsung Galaxy A17 5G ফোনই লিস্টেদ হয়েছে, এই লস্তিঙ্গের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্মে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের Samsung Galaxy A17 5G ফোনটি ইন-হাউস Exynos 1380 প্রসেসর ব্যাবহার করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে Mali G68 GPU দেওয়া হতে পারে। মিড রেঞ্জের এই প্রসেসরের মাধ্যমে ঠিকঠাক 5G কানেক্টিভিটি পারফরমেন্স পাওয়া যায়। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM মেমরি সম্পর্কে জানা গেছে। গীকবেঞ্চ সাইটে ফোনটি 6GB RAM সহ লিস্টেড হয়েছিল। ফোনটি অন্যান্য স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 15 এবং One UI 7 সহ পেশ করা হবে বলে আশা করা হতে পারে। গীকবেঞ্চ সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 942 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2137 স্কোর পেয়েছে।

জানিয়ে রাখি গীকবেঞ্চ ফোনের প্রসেসর পারফরমেন্স টেস্ট করার জন্য গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম।

Samsung Galaxy A17 5G এর সম্ভাব্য ক্যামেরা এবং অন্যান্য স্পেসিফিকেশন

Samsung Galaxy A17 5G ফোনটির ক্যামেরা সেকশানের ক্ষেত্রে সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Galaxy A17 5G ফোনটির ক্যামেরা সেটআপে OIS (Optical Image Stabilization) ফিচার দেওয়া হতে পারে। এই ফিচারের মাধ্যমে ফোনের লো-লাইট এবং মুভিং শটের ক্ষেত্রে আরও ভালো ফটো কোয়ালিটি উপভোগ করা যাবে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং বড় AMOLED স্ক্রিন দেওয়া হতে পারে।

Galaxy A07 এবং Galaxy A17 5G সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত Galaxy A07 এবং Galaxy A17 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনগুইর ডিটেইলস শেয়ার করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ আগেই ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে।