ভারতের বাজারে Samsung তাদের এন্ট্রি লেবল স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। BIS সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A07, Samsung Galaxy F07,এবং Samsung Galaxy M07 মডেল লিস্টেড হওয়ার ফলে এই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BIS লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A07, Galaxy M07 ও Galaxy F07 এর BIS লিস্টিং
- Xpertpick এর তথ্য অনুযায়ী ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung এর আপকামিং স্মার্টফোনগুলি SM-A075F/DS, SM-E075F/DS এবং SM-M075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের মডেল নাম্বার অনুযায়ী এই স্মার্টফোনগুলি Galaxy A07, Galaxy F07, ও Galaxy M07নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- মডেল নাম্বারে “5” সংখ্যাটি থাকার ফলে বোঝা যাচ্ছে স্মার্টফোনগুলি 4G ভেরিয়েন্টে পেশ করা হবে।
- আপকামিং Galaxy A07 (SM-A075F) স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A06 4G (SM-A065F) স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
- গতবছর Galaxy F06 4G বা Galaxy M06 4G ডিভাইসগুলি লঞ্চ করা হয়নি, BIS সার্টিফিকেশন থেকে আভাস পাওয়া যাচ্ছে এই বছর দক্ষিণ কোরিয়া কোম্পানি Samsung Galaxy F07 4G ও Galaxy M07 4G স্মার্টফোনদুটি পেশ করতে পারে।
Samsung Galaxy A06 4G এর স্পেসিফিকেশন
- Samsung Galaxy A06 স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির PLS LCD HD+ রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে।
- এই স্মার্টফোনটিতে MediaTek Helio G85 চিপসেট এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- স্মার্টফোনটিতে 6GB পর্যন্ত LPDDR4x RAM ও 128GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
- এই স্মার্টফোনটিতে Android 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Galaxy A07, F07, এবং M07 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস জানানো হয়নি, তবে পরবর্তী সময়ে এই বিষয়ে তথ্যও জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই বছর তৃতীয় কোয়ার্টারে অফিসিয়ালি স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে।
