স্যামসাঙ ইন্দোনেশিয়ার বাজারে তাদের A সিরিজের অধীনে নতুন Samsung Galaxy A07 স্মার্টফোন লঞ্চ করেছে। যারা কম দামের স্মার্টফোনে দারুণ ডিসপ্লে, দুর্দান্ত বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট চাইছেন, তাদের জন্য বিশেষ করে কোম্পানির পক্ষ থেকে Galaxy A07 স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM, 50MP প্রাইউইমারি রেয়ার ক্যামেরা এবং 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A07 স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে স্মুথ স্ক্রলিং এবং ভিডিও উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে Samsung Knox Vault, Auto Blocker এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা স্যামসাঙের পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে বিনামূল্যে 25W ট্রাভেল অ্যাডোপটার দেওয়া হচ্ছে। এছাড়া ইউজারদের 36GB XL ডেটা প্যাক এবং এক বা দুই বছরের জন্য Samsung Care+ এর ওপর 30% ডিসকাউন্ট দেওয়া হবে। টেকসই করার জন্য স্মার্টফোনটি IP54 রেটিং এবং গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার ব্যাক প্যানেল সহ লঞ্চ করা হয়েছে।
Samsung Galaxy A07 স্মার্টফোনটি Android 15 এবং One UI 7 সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 6 বছরের সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটি 2031 পর্যন্ত প্রস্তুত। তবে স্মার্টফোনে উপস্থিত Helio G99 প্রসেসরে 5G কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে না। তাই যেসব ইউজাররা 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোনে খুঁজছেন, সেইসব ইউজাদের এই স্মার্টফোনটি নিরাশ করতে পারে।
ইন্দোনেশিয়ার বাজারে Samsung Galaxy A07 স্মার্টফোনটির 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্ট IDR 1,399,000 অর্থাৎ প্রায় 7,700 টাকা এবং টপ মডেল 8GB+256GB স্টোরেজ অপশন IDR 2,299,000 অর্থাৎ প্রায় 12,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Green, Light Violet এবং Black এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।
জানিয়ে রাখি এই বাজেট রেঞ্জে বাজারে উপস্থিত Redmi 14C, realme Narzo N55 এবং Infinix Hot 60i 5G স্মার্টফোনগুলি নতুন স্যামসাঙ স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কারণ স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ফিচার সাপোর্ট পাওয়া যায়। অপরদিকে Samsung Galaxy A07 স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট এবং কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বলে মনে করা হচ্ছে।
যারা 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি নয়, কারণ এই স্মার্টফোনে 4G সাপোর্ট করে। তাই সেইসব ইউজাররা এই বাজেট রেঞ্জে অন্য স্মার্টফোনের কথা ভাবতে পারেন।
