Home খবর Samsung আনতে চলছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Galaxy A13 4G, সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত

Samsung আনতে চলছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Galaxy A13 4G, সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত

Samsung ডিসেম্বর মাসে তাদের সস্তার 5G ফোন Samsung Galaxy A13 5G টেক প্ল্যাটফর্মে পেশ করেছে, যেখানে 4GB RAM, MediaTek Dimesity 700 চিপসেট, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সাপোর্ট ছিল। এই মোবাইল ফোনটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সেল হলেও, ভারতে এখনও লঞ্চ করা হয়নি। তবে ভারতে Galaxy A13 5G আসার আগেই, এখন এই ফোনের 4G মডেল সামনে এসেছে। Samsung Galaxy A13 4G ফোনটি Bluetooth SIG-এ তালিকাভুক্ত হয়েছে, যেখানে ফোনটির শীঘ্রই লঞ্চ হওয়ার কথা প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy A13 4G ফোনটিকে সার্টিফিকেশন সাইট ব্লুটুথ SIG-এ তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এই সার্টিফিকেশন গুলিতে ফোনের আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে এটি অবশ্যই জানা গেছে যে Galaxy A13 4G মডেলটি ব্লুটুথ 5.0 সহ মার্কেটে প্রবেশ করবে। যদিও Samsung এই ফোনটিকে পর্দার আড়ালে রেখেছে, তবে ব্লুটুথ এসআইজি তালিকাভুক্ত হওয়ার পরে, আশা করা হচ্ছে যে কোম্পানি খুব শীঘ্রই মার্কেটে তাদের নতুন গ্যালাক্সি মোবাইল লঞ্চ করবে।

Samsung Galaxy A13 5G

Samsung Galaxy A13 5G ফোনের কথা বলতে গেলে, এই স্মার্টফোনটি 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ সহ $249.99 ডলারে লঞ্চ করা হয়েছিল। ভারতীয় মূল্যে যার দাম 18,500 টাকার কাছাকাছি। অন্যদিকে, এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এটি 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.5-ইঞ্চি ডিউড্রপ এলসিডি ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনের ডায়মেনশন হল 164.5 x 76.5 x 8.8 মিমি এবং ওজন 195 গ্রাম।

Samsung Galaxy A13 5G Android 11 OS-এ লঞ্চ করা হয়েছে যা Samsung One UI-এর সাথে একযোগে কাজ করে। একইভাবে ফোনে প্রসেসিংয়ের জন্য অক্টা-কোর প্রসেসর এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। মার্কিন বাজারে, এই ফোনটি 4 জিবি র‌্যাম মেমরিতে লঞ্চ করা হয়েছে, যা 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমেও বাড়ানো যাবে।

Samsung Galaxy A13 5G

Samsung Galaxy A13 5G ফোন ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে পিছনের ক্যামেরা সেটআপে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরও রয়েছে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy A13 5G স্মার্টফোনটি 3.5mm জ্যাকের পাশাপাশি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারও সাপোর্ট করে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড বাটন দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন