Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy A16 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট

গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy A16 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট

স্যামসাঙের গ্যালাক্সি এ সিরিজ কোম্পানির সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। সিরিজের ফোনগুলি কম দামে সুন্দর ফিচারের জন্য বেশ সুপরিচিত। Samsung Galaxy A16 5G ফোনটিও একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন এবং এতে ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই ফোনে Exynos 1330 চিপসেট, AMOLED ডিসপ্লে এবং 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। তবে ফোনটির ভারতীয় মডেলে অন্য চিপসেট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy A16 5G ফোনের নতুনত্ব

Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy A16 5G ফোনে 6.7 ইঞ্চির AMOLED ওয়াটার ড্রপ (ইনফিনিটি ইউ) নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে Exynos 1330 প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex A78 পারফরমেন্স কোর এবং 2.00GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex A55 এফিসিয়েন্সি কোর রয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy A16 5G ফোনটি 4GB ও 8GB RAM সহ পেশ করা হয়েছে এবং এতে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 1.5TB পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক্যামেরাই 30FPS FHD ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A16 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই এসি, ব্লুটুথ 5.3, ডুয়েল সিম, 5G এবং IP54 রেটিং রয়েছে।

Samsung Galaxy A16 5G ফোনের দাম