সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung জাপানের টেক মার্কেটে নিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ21 সিম্পল SCV49 লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটিকে লো বাজেট ক্যাটাগোরির মধ্যে লঞ্চ করেছে যা গত বছর গ্লোবালি লঞ্চ হওয়া গ্যালাক্সি এ21 এর একটু আলাদা। এই হ্যান্ডসেটটিকে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে আনবে কিনা সেই সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। আসুন আগে আপনাকে গ্যালাক্সি এ21 সিম্পল সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাই।
Samsung Galaxy A21 Simple এর প্রাইস
Samsung Galaxy A21 Simple এর দাম JPY 22,000 (প্রায় 14,700 টাকা) আর এটিকে ব্ল্যাক আর হোয়াইট রঙে পেশ করা হয়েছে। ফোনটিকে 9 সেপ্টেম্বর থেকে জাপানে বিক্রি করা হবে। আমরা আপনাকে আগেই বলেছি যে এখনো পর্যন্ত গ্যালাক্সি এ21 সিম্পল এর অন্তরাষ্ট্রিয় উপলব্ধতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
Samsung Galaxy A21 Simple এর স্পেসিফিকেশন্স
স্যামসাং গ্যালাক্সি এ21 সিম্পল এর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 5.8 ইঞ্চির এইচডি+ (720×1,560 পিক্সেল) TFT ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া ফোনে অক্টাকোর এক্সিনোস 7884B প্রসেসর আর 3GB র্যাম দেওয়া আছে। হ্যান্ডসেটে 64GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে যেটিকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ21 সিম্পলে রেয়ারে 13 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া আছে। আবার ফোনের ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। আবার স্মার্টফোনে ফেস আনলক ফিচারও দেওয়া আছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া নেই এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এ21 সিম্পলে 3600mAh এর ব্যাটারী দেওয়া আছে যেটি সম্পর্কে কোম্পানির দাবি যে এটি 560 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। কানেক্টিভিটির জন্য 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে এক্সিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আর প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি ওয়াটার রেজিস্টেন্টও।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
