Samsung Galaxy A21s স্মার্টফোনের দাম কম করা হয়েছে। যদি আপনি স্যামসাং এর মিড রেঞ্জ স্মার্টফোন কিনবেন ভাবছেন তাহলে এখনই সবচেয়ে ভালো সময়। স্যামসাং Galaxy A21s স্মার্টফোনের দাম কম করেছে। মুম্বাইয়ের রিটেইলার মহেশ টেলিকমের রিপোর্ট অনুযায়ী স্যামসাং এই স্মার্টফোনটির দাম 2,500 টাকা পর্যন্ত কম করেছে। স্যামসাং এই স্মার্টফোনটিকে গত বছর জুন মাসে লঞ্চ করেছিল। স্যামসাং এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করেছিল। দুটি ভেরিয়েন্টেরই দাম কমানো হয়েছে।
Samsung Galaxy A21s এর নতুন দাম
Samsung Galaxy A21s স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির প্রথম ভেরিয়েন্ট 4GB+64GB এর লেটেস্ট প্রাইস কাট হওয়ার পরে 13,999 টাকা দাম হয়েছে এবং অন্য ভেরিয়েন্টটি 6GB+64GB কে 16,490 টাকা দামে কেনা যাবে। Samsung Galaxy A21s স্মার্টফোনটিকে তিনটি কালার অপশন ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। স্যামসাং এর লেটেস্ট প্রাইস কাট হওয়ার পরে এই ফোনটির প্রতিযোগিতা সরাসরি Redmi Note 10S এবং Realme Narzo 30 5G এর সাথে হবে।
Samsung Galaxy A21s এর স্পেসিফিকেশন্স
Samsung Galaxy A21s স্মার্টফোনে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া আছে, যার রেজল্যুশন 720×1600 পিক্সেল। স্যামসাং এর এই স্মার্টফোনটিকে কোম্পানির অক্টাকোর Exynos 850 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 4GB র্যাম এবং 6GB র্যাম অপশনের সাথে 64GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। স্যামসাং এর এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
Samsung Galaxy A21s স্মার্টফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে আধারিত OneUI 2.0 তে রান করে। স্যামসাং এর স্মার্টফোনটিকে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 48MP এর। এর সাথেই বাকি ক্যামেরা সেন্সর গুলি যথাক্রমে 12MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP এর ডেপ্থ সেন্সর এবং 2MP এর ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। স্যামসাং এর এই ফোনে 13MP এর সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy A21s স্মার্টফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 5,000mAh এর ব্যাটারীর সাথে 15W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
