Samsung তাদের Galaxy A-সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Galaxy A27 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে Czech Republic অফিসিয়াল সাইটের মাধ্যমে স্মার্টফোনটি লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রায় সমস্ত ফিচার জানা গেছে। Galaxy A27 5G স্মার্টফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনে Super AMOLED ডিসপ্লে, Snapdragon চিপসেট এবং দীর্ঘমেয়াদী সফটওয়ার আপডেট দেওয়া হয়েছে। চলুন বিয়াস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A27 5G স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A27 5G ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy A27 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy A27 5G স্মার্টফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 6GB এবং 8GB LPDDR5x RAM অপশন সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে স্টোরেজের জন্য ফোনে 128GB এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। একইসঙ্গে ফোনটিতে Hybrid SIM স্লট যোগ করা হয়েছে, ফলে microSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A27 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে Optical Image Stabilisation অর্থাৎ OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একইসঙ্গে এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Samsung এর Galaxy A27 5G স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 6 বছর পর্যন্ত OS এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এতে 2032 পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট করবে।
Galaxy A27 5G ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফোনে সাইড০-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। একইভাবে স্মার্টফোনটিতে Dual-SIM 5G, Wi-Fi ac, Bluetooth 5.1 ও USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এই স্মার্টফোনের ওজন 200 গ্রাম এবং থিকনেস 7.8mm রয়েছে।
শীঘ্রই জানা যাবে Samsung Galaxy A27 5G ফোনের দাম
Samsung Galaxy A27 5G ফোনটি Blue, Black, Light Pink এবং Light Green কালার অপশন সহ Czech Republic অফিসিয়াল সাইটে লিস্টেড হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম জানানো হয়নি, তবে মিড-রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আগামী দিনে এই স্মার্টফোনের গ্লোবাল লঞ্চ এবং আলাদা আলাদা বাজারে ফোনটির দাম সম্পর্কে জানা যাবে।
