Home খবর 50MP ক্যামেরা এবং Super AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A27 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

50MP ক্যামেরা এবং Super AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A27 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

সম্প্রতি Samsung চেক রিপাবলিকে তাদের Galaxy A27 5G ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি অফিসিয়ালি ফোনটির স্পেসিফিকেশন ও সেল ডেট ঘোষণা করে দিয়েছে। ফোনটির ভারতীয় দাম প্রকাশ্যে না এলেও, এটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 50MP OIS ক্যামেরা ও 6.7-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে সহ Samsung Galaxy A27 5G ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A27 5G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A27 5G ফোনে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED Infinity-O ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে পাঞ্চ হোল ডিজাইন সহ অত্যন্ত পাতলা বেজল যোগ করা হয়েছে,ফলে ইউজাররা বেশি স্ক্রিন স্পেস পাবেন। এই ফোনটির ওজন 200 গ্ৰাম এবং থিকনেস মাত্র 7.8mm।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy A27 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন চিপসেট ভালো GPU পারফরমেন্স এবং ফাস্ট ডেটা প্রসেসিং দিতে সক্ষম, ফলে গেমিং, স্ট্রিমিং ও মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Samsung Galaxy A27 5G ফোনটি বাজারে 6GB+128GB, 8GB+128GB ও 8GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A27 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

AI ফিচার এবং অন্যান্য ডিটেইলস

Samsung Galaxy A27 5G ফোনে Circle to Search এর আপগ্ৰেডেড ভার্সন রয়েছে। এটি এক সঙ্গে একাধিক অবজেক্ট আইডেন্টিফাই করতে সক্ষম। Object Eraser ফিচার ব্যবহার করে ছবি থেকে অপ্রয়োজনীয় অবজেক্ট সহজেই বাদ দেওয়া যায়। এই ফোনটিতে Voice Transcription ফিচার দেওয়া হয়েছে, যা রেকর্ডিং ট্রান্সক্রাইব করার পাশাপাশি 22টি ভাষায় অনুবাদ করতে পারে। এছাড়াও ইউজাররা Google Gemini, Perplexity AI ও Bixby এর মতো AI অ্যাসিস্ট্যান্ট উপভোগ করতে পারবেন।

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A27 5G ফোনে 6 জেনারেশন Android OS ও One UI আপডেটের পাশাপাশি 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে Samsung Knox Vault যোগ করা হয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।

Samsung Galaxy A27 5G ফোনের দাম এবং সেল

আগামী 3 জুলাই থেকে সিলেক্টেড বাজারে Samsung Galaxy A27 5G ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি Black, Blue, Light Green ও Light Pink কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির ফিচার পছন্দ হলে 3 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে পারেন। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি বেশ জনপ্রিয় একটি অপশন হয়ে উঠতে পারে।