Home খবর Samsung Galaxy A32 তে পাওয়া যাচ্ছে 11,000 টাকার ছাড়, এইভাবে এই সুবর্ণ সুযোগ এর লাভ নিন

Samsung Galaxy A32 তে পাওয়া যাচ্ছে 11,000 টাকার ছাড়, এইভাবে এই সুবর্ণ সুযোগ এর লাভ নিন

YouTube video player

Samsung গত মাসে ইন্ডিয়াতে নিজের মিডবাজেট সেগ্মেন্ট বিস্তৃত করতে Samsung Galaxy A32 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি 64এমপি কোয়াড রিয়ার ক‍্যামেরা আর 20এমপি সেল্ফি ক‍্যামেরা এর সাথে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী সাপোর্ট করে। স্টাইলিশ লুক‌ যুক্ত এই স্মার্টফোন কে স‍্যামসাং 21,999 টাকা দামে লঞ্চ করেছিল কিন্তু এখন স‍্যামসাং এর ভক্তদের জন্য কোম্পানি খুব সুন্দর অফার নিয়ে এসেছে। যারা স‍্যামসাং গ‍্যালাক্সি এ32 কিনতে চান তাদের জন্য এই ফোনটিকে নিজের করার এটি সুবর্ণ সুযোগ। অফার অনুযায়ী Samsung Galaxy A32 পুরো 11,000 টাকা সস্তা হয়ে গেছে যার ফলে ফোনটিকে শুধুমাত্র 10,999 টাকা দামে কেনা যাবে।

অফারটি এইরকম

Samsung Galaxy A32 তে কোম্পানি একসাথে তিনটি অফার পেশ করেছে আর যেকোনো গ্রাহক এই তিনটি অফারের লাভ নিতে পারবে। স‍্যামসাং এর এই স্কিম অনুযায়ী গ‍্যালাক্সি এ32 এর দামে মোট 11,000 টাকার লাভ পাওয়া যাচ্ছে যার ফলে ফোনের দাম 21,999 টাকা থেকে কমে 10,999 টাকা হয়ে গেছে। ভালো খবর হল এই স‍্যামসাং এর অফার এর লাভ অনলাইন প্ল‍্যাটফর্ম এর সাথে অফলাইন মার্কেটে নিজের কাছের রিটেইল স্টোরেও পাওয়া যাবে। এই অফারটি আজ অর্থাৎ 6 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত চলবে।

এভাবে পাওয়া যাবে সুবিধা

স‍্যামসাং গ‍্যালাক্সি এ32 কে অফলাইন রিটেইল থেকে কিনলে কোম্পানি ফোনে 3,000 টাককার ফ্ল‍্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এই ছাড়ের পরে ফোনের দাম 21,999 টাকা থেকে কমে 18,999 টাকা হয়ে যায়। ডিসকাউন্ট ছাড়া কোম্পানির পক্ষ থেকে ফোনে এক্সচেঞ্জ অফার ও দেওয়া হয়েছে সেটির অনুযায়ী ইউজার্স 8,000 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক পাবে। এই ক‍্যাশব‍্যাক এর পরে ফোনের দাম 18,999 টাকা থেকে কমে 10,999 টাকা হয়ে যায়। অর্থাৎ ডিসকাউন্ট আর ক‍্যাশব‍্যাক মিলিয়ে 21,999 টাকার Samsung Galaxy A32 এর অ্যাফেক্টিভ দাম 10,999 টাকা হয়ে যায়।

Samsung Galaxy A32

ফোনের ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এ32 তে 6.4 ইঞ্চির ফুল‌এইচডি+ এমোলেড ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া আছে যা 90 হার্টজ রিফ্রেশ রেট এ কাজ করে। ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড যা 800nits ব্রাইটনেস সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 11 আধারিত এই ফোনে প্রসেসিং এর জন্য মিডিয়াটেক হেলিয়ো জি80 চিপসেট দেওয়া আছে যা গ্রাফিক্স এর জন্য মালি-জি52 জিপিইউ সাপোর্ট করে। ইন্ডিয়াতে এই ফোন 6জিবি র‍্যাম এ লঞ্চ হয়েছে যা 128 জিবি এর ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড ক‍্যামেরা রিয়ারে দেওয়া আছে। যদি কথা বলা হয় এই সেট‌আপের তো এতে 64MP (f/1.8 অ্যাপার্চার) প্রাইমারি সেন্সর, 8MP (f/2.2 অ্যাপার্চার) আল্ট্রাওয়াইড লেন্স, 5MP (f/2.2 অ্যাপার্চার) ডেপ্থ সেন্সর আর 5MP (f/2.4 অ্যাপার্চার) ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া ফোনে 20MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেল্ফি আর ভিডিও কলিং এর কাজ করবে।

এরই সাথে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিকিউরিটি এর জন্য দেওয়া আছে। এছাড়া ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে 4G LTE, ডুয়াল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর ইউএসবি টাইপ-সি পোর্ট আছে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেস্ড OneUI 3.0 কাস্টম স্কিন এ কাজ করে। এছাড়া ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এর সাথে আসে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন