Samsung বর্তমানে তাদের প্রিমিয়াম বাজেট স্মার্টফোন Galaxy A সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Samsung শীঘ্রই Galaxy A33 5G, A53 5G, এবং Galaxy A73 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই তিনটি Samsung স্মার্টফোন শীঘ্রই ভারত সহ আরও অনেক বাজারে লঞ্চ হতে পারে। Samsung Galaxy A33 5G এবং Galaxy A53 5G স্মার্টফোনগুলির সাপোর্ট পেজ, কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ হয়েছে।
এর সাথে, Galaxy A73 5G স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে দেখা গেছে। এই তালিকাটি থেকে অনুমান করা হচ্ছে যে শীঘ্রই এই Samsung ফোনটি ভারতে পেশ করা হবে। দেখে নিন Samsung Galaxy A33 5G, Galaxy A53 5G, এবং Galaxy A73 5G স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য ডিটেইলস।
শীঘ্রই ভারতে লঞ্চ হবে Galaxy A33 5G, A53 5G এবং A73 5G
Samsung Galaxy A33 5G এবং Galaxy A53 5G-এর সাপোর্ট পেজ ভারতে লাইভ হয়েছে৷ সম্ভবত এই স্মার্টফোনগুলি ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে। স্যামসাং এখনও এই স্মার্টফোন লঞ্চ সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করেনি। মডেল নম্বর SM-A336E/DS সহ Galaxy A53 5G স্মার্টফোন এবং মডেল নম্বর SM-A536E/DS সহ A53 5G স্মার্টফোন Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজ এ দেখা গেছে।
এর সাথে, Galaxy A73 5G স্মার্টফোনটি BIS ওয়েবসাইটে মডেল নম্বর SM-A736B/DS সহ দেখা গেছে। বর্তমানে, এই তালিকা থেকে এই Samsung স্মার্টফোন সম্পর্কে কোন ধরনের তথ্য সামনে আসেনি। তবে লঞ্চের আগে Samsung -এর আসন্ন স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A53 5G
Galaxy A33 5G এবং Galaxy A53 5G স্মার্টফোনগুলির সম্পর্কে কথা বলতে গেলে, এখনও পর্যন্ত এই ফোন গুলির সম্পর্কে বেশ কিছু লিক সামনে এসেছে। Samsung Galaxy A53 5G স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে , যেখানে ফুল HD+ রেজোলিউশন
থাকতে পারে। এই Samsung ফোনটি Exynos 1200 SoC এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ দেওয়া হতে পারে। এই Samsung ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 64MP। ফোনটিতে 8MP বা 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এই Samsung ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পেশ করা হতে পারে।
Samsung Galaxy A33 5G
Samsung এর আসন্ন Galaxy A33 5G স্মার্টফোনের কথা বললে, এই ফোনে একটি 6.4-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Samsung ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে। ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেখানে 48MP প্রাইমারি ক্যামেরা সহ, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স, 5MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হতে পারে। এই Samsung স্মার্টফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে। এর সাথে, এই ফোনটি Android 12-ভিত্তিক One UI 4.0-এ চলবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
