Home খবর বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

স্যামসাঙ মিড রেঞ্জে তাদের A-সিরিজের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে আপকামিং Samsung Galaxy A36 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি নতুন বছরে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু এর আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি A35 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং সম্পর্কে।

Samsung Galaxy A36 5G এর গীকবেঞ্চ লিস্টিং

লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ছাড়াও Samsung Galaxy A36 5G ফোনটিতে সুপার এমোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, হাই রেজোলিউশন স্ক্রিন দেওয়া হতে পারে। ফোনটিতে OIS ফিচারযুক্ত প্রাইমারি সেন্সর, নক্স সিকিউরিটি এবং বিভিন্ন গ্যালাক্সি AI ফিচার থাকতে পারে। আগামী দিনে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A35 5G এর স্পেসিফিকেশন

এই বছর মার্চ মাসে Samsung Galaxy A35 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।