Home খবর 4750 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন, মার্চ মাসে হয়েছিল ভারতে লঞ্চ

4750 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন, মার্চ মাসে হয়েছিল ভারতে লঞ্চ

এই বছর মার্চ মাসে Samsung তাদের মিড রেঞ্জে প্রিমিয়াম Galaxy A56 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 3,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে Amazon এর মাধ্যমে অতিরিক্ত কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ফলে এই ডিল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Samsung Galaxy A56 5G এর অফার

গত মাসে Samsung Galaxy A56 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনের 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 3 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon ইন্ডিয়ার মাধ্যমে ফোনটি 41,999 টাকা দামে সেল করা হচ্ছে।

Samsung Galaxy A56 5G লঞ্চ প্রাইস কোম্পানির ওয়েবসাইটে প্রাইস আমাজন প্রাইস
8GB RAM + 256GB Storage ₹44,999 ₹41,999 ₹40,249

 

এছাড়া Amazon এর মাধ্যমে কিনলে ইউজাররা 1,750 টাকার অতিরিক্ত কুপন ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অফারের পর ফোনটির দাম 40,249 টাকা হবে। এই অফার কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy A56 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy A56 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির Full HD+ ইনফিনিটি ও HDR ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus+ এর প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকশন প্রসেসে তৈরি এবং 2.9GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1580 অক্টাকর প্রসেসর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে AMD Xclipse 540 GPU দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu Benchmark 9,19,985 স্কোর পেয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A56 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A56 5G ফোনে 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি ফুল চার্জ করলে সম্পূর্ণ দিন ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্টে ফোনটি 10 ঘন্টা 4 মিনিট পর্যন্ত PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে টেস্ট চলাকালীন ব্যাটারি 20% থেকে 100 শতাংশ চার্জ হতে 68 মিনিট সময় নিয়েছে।

ফিচার

Samsung Galaxy A56 5G ফোনটি Android 15 এবং One UI 6.1 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং, স্টিরিও স্পিকার এবং 5G কানেক্টিভিটির মতো ফিচার দেওয়া হয়েছে। Samsung ফোনে 5 বছর সিকিউরিটি আপডেট এবং 4 জেনারেশন ওএস আপডেট পাওয়া যাবে।