ভারতে Samsung মিড রেঞ্জে Galaxy A-সিরিজের অধীনে তাদের Galaxy A56 এবং Galaxy A36 ফোনটি দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 5 জানুয়ারী থেকে ফোনের দাম বেড়ে গেছে। এর ফলে ফোনগুলি আগের তুলনায় বেশি দামি হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A56 এবং Galaxy A36 ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A56 ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 44,999 টাকা ছিল, বর্তমানে দাম বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 41,999 লঞ্চ করা হয়েছিল, এখন 43,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছিল, বর্তমানে 2,000 বাড়িয়ে 40,999 টাকা রাখা হয়েছে।
Samsung Galaxy A36 ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছিল, বর্তমানে দাম বেড়ে 38,499 টাকা হয়ে গেছে। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 33,999 লঞ্চ করা হয়েছিল, এখন 35,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা ছিল, বর্তমানে 1,500 বেড়ে 32,499 টাকা হয়ে গেছে।
স্যামসাঙের পক্ষ থেকে ফোনটির দাম বাড়ানোর কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে ইনপুট কস্ট, সাপ্লাই চেইন এবং বাজারের পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি Galaxy A56 এবং Galaxy A36 উভয় ফোনই সেগমেন্টের ক্যামেরা, ডিসপ্লে এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্টের জন্য বেশ জনপ্রিয়। আগামী কয়েক দিনের মধ্যেই এই মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যাবে।
Samsung Galaxy A56 ফোনটি OnePlus Nord 5, Motorola Edge 60 Pro এবং iQOO Neo 10R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। একইভাবে Galaxy A36 ফোনটি Redmi Note 14 Pro এবং Motorola Edge 60 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা স্যামসাঙের One UI এক্সপিরিয়েন্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ ফোন খুজছেন, তাদের জন্য Galaxy A56 এবং Galaxy A36 ফোনগুলি ভালো অপশন হতে পারে। তবে বাড়ানো হয়েছে এই ফোনগুলির দাম, তাই ইউজাররা অফার, ডিসকাউন্ট বা সেলের অপেক্ষা করতে পারেন। তবে যারা কিছু দিনের মধ্যেই ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই বাজেট রেঞ্জে অন্যান্য 5G ফোন দেখতে পারেন।
