Samsung তাদের Galaxy A-সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy A57 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং মিড রেঞ্জ ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এর আগেও আসন্ন ফোনের লিক এবং রিপোর্ট প্রকাশ্যে এসেছে। নিচে Galaxy A57 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতের BIS লিস্টিঙে Samsung Galaxy A57 5G ফোনটি SM-A576B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি 2025 সালের 31 ডিসেম্বর অ্যাপ্রুভাল পেয়েছিল। BIS লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে স্যামসাঙের মডেল নাম্বারের প্যাটার্ন দেখে ফোনটি Galaxy A57 5G হবে বলে মনে করা হচ্ছে।
আগেই গীকবেঞ্চ সাইটের মাধ্যমে Galaxy A57 5G ফোনটিতে Exynos 1680 SoC প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল। এই চিপ Xclipse 550 GPU সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে অসাধারণ গ্রাফিক্স এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। লিস্টিং অনুযায়ী ফোনটি Android 16 এবং 12GB RAM সহ পেশ করা হতে পারে।
আপকামিং Galaxy A57 5G ফোনের ডিসপ্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই প্রথম Samsung তাদের A-সিরিজের ফোনে TCL CSOT এর flexible OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হতে পারে। বিশেষত্ব হল আসন্ন ফোনে Samsung এবং TCL CSOT উভয় কোম্পানির flexible OLED প্যানেল দেওয়া হতে পারে। এই প্লাস্টিক সাবস্ট্রেট সহ এই OLED ডিসপ্লের জন্য ফোনের বেজেল আগের তুলনায় আরও বেশি পাতলা হতে পারে। এর ফলে আরও স্লিম ও প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। ডিজাইনের দিক দিয়ে ফোনটিতে ফ্ল্যাগশিপ-লেভেলের ফিল উপভোগ করা যাবে।
3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী Galaxy A57 5G ফোনটিতে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এই ফোনটি চীনেও লঞ্চ করা হতে পারে। এর ফলে স্যামসাঙ তাদের ফোনটি গ্লোবাল লঞ্চ ডিভাইস হিসাবে পেশ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। একইসঙ্গে লিক হওয়া ক্যামেরা ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
2026 সালের ফেব্রুয়ারি মাসে Galaxy A57 5G ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে শীঘ্রই Galaxy A37 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি, আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা কয়েক সপ্তাহের মধ্যে স্যামসাঙের মিড রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তারা Samsung Galaxy A57 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
