91মোবাইলস কিছু দিন ধরে এক্সক্লুসিভ খবর করে জানিয়েছিল স্যামসাং তাদের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন গ্যালাক্সি এ9 আগামী 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও এই তথ্য বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এখন স্যামসাং গ্যালাক্সি এ9 স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং হওয়ার পর 91মোবাইলসের দেওয়া খবর আরও জোরালো হয় যে এই চার রেয়ার ক্যামেরাওয়ালা স্মার্টফোন আগামী 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে।
স্যামসাং গ্যালাক্সি এ9 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনটির প্রি-রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। স্যামসাঙের ওয়েবসাইটে গিয়ে গ্যালাক্সি এ9 এর লঞ্চ ডেট, এর দাম ও অফার সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য রেজিস্টার করা হচ্ছে। রেজিস্ট্রেশনের সঙ্গে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে গ্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজও বানানো হয়েছে যেখানে ফোনটির ফুল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।
গ্যালাক্সি এ9 এর এই প্রোডাক্ট পেজ থেকে জানা গেছে এই ফোনটি লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও ক্যাভিয়ার ব্ল্যাক কালার ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হবে। স্যামসাং গ্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজে ফোনটিতে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত মালয়েশিয়াতে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে স্যামসাং 6 জিবি র্যামের সঙ্গে 8 জিবি র্যাম ভেরিয়েন্টও ভারতে লঞ্চ করা হবে।
স্যামসাং গ্যালাক্সি এ9 এর সবচেয়ে বড় বিশেষত্ব এর চারটি ক্যামেরা সেন্সরযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে।
গ্যালাক্সি এ9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ9 এ 3,800 এমএএইচের বড় ব্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ে ফোনটি চার্জ করতে সক্ষম। স্যামসাং ইন্ডিয়া এখনও পর্যন্ত অফিসিয়ালি গ্যালাক্সি এ9 এর লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য ঘোষণা করেনি তাই ফোনটির লঞ্চ ও দাম সম্পর্কে জানতে কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
