Samsung ভারতে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন Samsung Galaxy F07 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মূলত কম দামে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন ইউজারদের জন্য পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে ছয় বছর অর্থাৎ 2031 সাল পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy F07 ফোনটি 4GB RAM+ 64GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা। তবে কোম্পানির ওয়েবসাইটে ফোনটি 7,699 টাকা দামে লিস্টেড করা হয়েছে। দামের দিক থেকে বাজেট ক্যাটাগরির Redmi A5, Realme C63 এবং Infinix Smart 10 ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তবে স্যামসাং ফোনটির ভালো পারফরমেন্স, সিকিউরিটি এবং সফটওয়্যার আপডেট এই ফোনটিকে অনেকটাই এগিয়ে রাখে।
Samsung Galaxy F07 ফোনে 6.7-ইঞ্চির HD+ PLS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্লিম ডিজাইনের এই ফোনটির থিকনেস 7.6mm এবং ওজন 184 গ্ৰাম।
Samsung Galaxy F07 ফোনে 2.2GHz + 2.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিং সামলাতে সক্ষম। এই ফোনে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি 2TB পর্যন্ত বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F07 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ ও অটো ফোকাস ফিচার সহ 50MP (F1.8) প্রাইমারি সেন্সর এবং 2MP (F2.4) সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি FHD 30fps ভিডিও রেকর্ডিং এবং 120fps @HD স্লো মোশন সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F07 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে 2031 সাল পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট সহ 4G LTE, Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth v5.3 এবং USB Type-C পোর্ট রয়েছে। এতে GPS, Glonass, Beidou, Galileo এবং QZSS এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য লোকেশন সার্ভিস যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং এক্সেলেরোমিটার দেওয়া হয়েছে।
যারা কম দামে সুন্দর স্যামসাং স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Samsung Galaxy F07 ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে বড় ব্যাটারি, বেসিক ফটোগ্রাফি এবং পারফরমেন্স পাওয়া যায়। তবে 5G সার্ভিস প্রয়োজন হলে এটি পছন্দ হবে না। সেক্ষেত্রে মিড রেঞ্জের অন্য স্মার্টফোন কেনা উচিৎ।
