Home খবর মার্কেটে আলোড়ন তৈরি করতে হাজির 6000 mAh ব্যাটারি এবং 50 MP ক্যামেরাসহ Samsung Galaxy F14 5G স্মার্টফোন

মার্কেটে আলোড়ন তৈরি করতে হাজির 6000 mAh ব্যাটারি এবং 50 MP ক্যামেরাসহ Samsung Galaxy F14 5G স্মার্টফোন

Highlights

Samsung তাদের F-সিরিজের লেটেস্ট ফোন Galaxy F14 5G লঞ্চ করেছে। এই ডিভাইসটি কোম্পানির পুরানো Galaxy A13 এর আপগ্রেড ভার্সন হিসেবে ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের ব্যাকে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই নতুন স্মার্টফোনটি Android 13 OS-এ কাজ করে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Samsung Galaxy F14 5G স্মার্টফোনের দাম

Samsung Galaxy F14 5G ফোনটির 4GB + 128GB অপশনটির দাম 12,990 টাকা এবং 6GB + 128GB মডেলটির দাম 14,990 টাকা। এটি এই ফোনের প্রারম্ভিক দাম। 30 মার্চ দুপুর 12 টায় Flipkart এবং Samsung ওয়েবসাইটে এই ফোনটির সেল শুরু হবে।

Samsung Galaxy F14 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy F14 5G ফোনে 90Hz রিফ্রেশরেট সহ একটি 6.6-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। সেলফি শুটারের জন্য এই ফোনের ফ্রন্টে ওয়াটারড্রপ নচ এবং Corning Gorilla Glass 5 লেয়ার দেওয়া হয়েছে। এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বিশাল 6,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Snapdragon 685 প্রসেসরসহ বিশ্বের প্রথম ফোন Redmi Note 12 4G

Samsung Galaxy F14 ইন-হাউস Exynos 1330 SoC দ্বারা রান করে। এই ফোনে 4GB/6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। আরও উন্নত মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে 6GB পর্যন্ত এক্সটেনডেট র‌্যাম ফিচার রয়েছে।

কানেক্টিভিটি অপশনের জন্য এই ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth এবং USB Type-C পোর্ট রয়েছে। এই হ্যান্ডসেটটি Android 13-বেসড OneUI কাস্টম স্কিন আউট অফ দ্য বক্স কাজ করে। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F14 5G ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা রয়েছে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার এবং LED ফ্ল্যাশ যুক্ত একটি 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো ইউনিট রয়েছে৷এছাড়াও সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে একটি 13MP স্ন্যাপার রয়েছে। আরও পড়ুন: 5G-এর পরে 6G-এর প্রস্তুতি নিচ্ছে ভারত, প্রধানমন্ত্রী মোদী প্রকাশ করেছেন ভিশন ডকুমেন্ট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন