Home খবর কোম্পানির সাইটে লিস্টেড হল সস্তা ফোন Samsung Galaxy F15 5G এর সাপোর্ট পেজ, শীঘ্রই হবে লঞ্চ

কোম্পানির সাইটে লিস্টেড হল সস্তা ফোন Samsung Galaxy F15 5G এর সাপোর্ট পেজ, শীঘ্রই হবে লঞ্চ

স্যামসাঙ 2024 সালে তাদের প্রথম F-সিরিজের ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। F-সিরিজের ফোন সাধারণত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং বাজেট ক্যাটাগরিতে সেল করা হয়। এই সিরিজের আগামী ফোনের নাম Samsung Galaxy F15 5G হতে পারে। এই ফোনটি ভারত এবং বাংলাদেশে স্যামসাঙের অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লিকের মাধ্যমে পাওয়া তথ্য সম্পর্কে।

Samsung Galaxy F15 5G এর সাপোর্ট পেজের ডিটেইলস

আমরা স্যামসাঙ ইন্ডিয়ার অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইটে এই ফোনটি SM-E156B/DS মডেল নাম্বার সহ দেখেছি। এছাড়া ফোনটি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটেও একই মডেল নাম্বার সহ দেখা গেছে।

জানিয়ে রাখি গত বছর স্যামসাঙ ভারতে Galaxy F14 5G লঞ্চ করেছিল। এই ফোনের সাক্সেসার হিসাবেই Samsung Galaxy F15 5G পেশ করা হবে। তবে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

এই প্রথম এই ফোনের কথা শোনা গেল, এমনটা কিন্তু নয়। এই ফোনটি এর আগে গ্যালাক্সি এম15 5জির সঙ্গেই বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এখানে Galaxy F15 5G ফোনটির মডেল নাম্বার ছিল SM-E156B।

Samsung Galaxy F14 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। গত বছরের পর এই বছর এই ফোনটি Redmi 12 5G এবং Realme 11X 5G এর মতো ফোনগুলির সঙ্গে কড়া প্রতিযোগিতা দিতে দেখা গেছে। আপকামিং Samsung Galaxy F15 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Samsung Galaxy F14 5G এর স্পেসিফিকেশন