Home খবর 8 মার্চ ভারতে আসছে Samsung Galaxy F23 5G স্মার্টফোন, দাম হবে 20 হাজারের মধ্যে

8 মার্চ ভারতে আসছে Samsung Galaxy F23 5G স্মার্টফোন, দাম হবে 20 হাজারের মধ্যে

Samsung Galaxy F23 5G স্মার্টফোন নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছে। তবে এবার এটা নিশ্চিত যে কোম্পানি এই ফোনটি 8 মার্চ ভারতে লঞ্চ করবে। ই-কমার্স সাইট Flipkart স্যামসাং-এর এফ-সিরিজের অধীনে আসা এই আসন্ন হ্যান্ডসেট সম্পর্কে একটি মাইক্রোসাইট লাইভ করেছে, সেখান থেকে জানা গেছে যে ফোনটি 8 ই মার্চ ভারতীয় টেক মার্কেটে লঞ্চ করবে। সেই সঙ্গে ফোনের লুক এবং কিছু ফিচারও এই মাইক্রো সাইটে প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy F23 5G ডিজাইন

আসন্ন Samsung Galaxy F23 5G ফোনটিতে বেজেল-লেস ডিসপ্লে থাকবে, ফোনের ফ্রন্টে একটি ওয়াটারড্রপ শেপ নচ থাকবে। ফোনের ব্যাকে উপরে ডানদিকে ট্রিপল ক্যামেরা সেটআপটি একটি উল্লম্ব আকারের আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের ভিতরে থাকবে। এতে একটি টর্চলাইটও দেওয়া হবে। ফোনটি ফ্লিপকার্টে Mint এবং Dark Green রঙের অপশনে দেখানো হয়েছে।

Samsung Galaxy F23 5G স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে যে এই ফোনটি কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা সহ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিয়ে সজ্জিত হবে। টিজারে বলা হয়েছে যে আসন্ন F-সিরিজ অক্টা-কোর Qualcomm Snapdragon 750G প্রসেসরের শক্তি সহ আসবে। Snapdragon 750G 8nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে Adreno Adreno 619 GPU রয়েছে।

Samsung Galaxy F23 5G এর লিক হওয়া স্পেসিফিকেশন

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Galaxy F23 ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। তবে ফোনটির ডিসপ্লে AMOLED হবে নাকি, LCD প্যানেল দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

এছাড়াও, এটি স্পষ্ট যে ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ সহ আসবে। তবে এর সেন্সর এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু, লিক অনুসারে, ফোনটিতে 50MP রেজলিউশন সহ একটি প্রাইমারি সেন্সর থাকবে। এর সাথে, ফোনটিতে 8MP এবং 2MP ক্যামেরা থাকবে।

Samsung Galaxy F23 5G এর দাম

Samsung Galaxy F23 সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটি সাশ্রয়ী মূল্যের মিড-রেঞ্জ 5G ফোন হবে। তবে ফোনের দামের জন্য 8 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও কিছু লিক হওয়া রিপোর্ট অনুসারে, ডিভাইসটি প্রায় 20,000 টাকার মধ্যে ভারতে লঞ্চ হতে পারে বলে জানানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন