Home খবর শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy F36 5G স্মার্টফোন, লাইভ হল ভারতীয় সাপোর্ট পেজ

শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy F36 5G স্মার্টফোন, লাইভ হল ভারতীয় সাপোর্ট পেজ

গত মাসে আপকামিং Samsung Galaxy F36 5G ফোনটি SM-E366B/DS মডেল নাম্বার সহ ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এবার এই ফোনটি Bluetooth SIG সাইটে দেখা গেছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশে ফোনটির সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির Galaxy F34 5G ফোনটি 2023 সালের আগস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। গত বছর Samsung তাদের Galaxy F35 ফোনটি স্কিপ করেছিল। তাই এবার তাড়াতাড়ি Galaxy F36 ফোনটি পেশ করা হতে পারে। আরও শোনা যাচ্ছে এই ফোনটি আপকামিং Galaxy M36 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F36 5G ফোনের সাপোর্ট পেজ

Samsung Galaxy M36 5G সম্পর্কে জানা গেছে…

আপকামিং Galaxy M36 5G ফোনটি ভারতে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হতে পারে। অন্যদিকে Galaxy F36 ফোনটি ফ্লিপকার্টে সেল হবে বলে মনে করা হচ্ছে।