Home খবর 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, 9 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, 9 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

গত সপ্তাহে স্যামসাঙ জানিয়েছিল তাদের গ্যালাক্সি ‘এফ’ সিরিজের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার আজ কোম্পানি আপকামিং ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে তথ্য শেয়ার করেছে। স্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 9 ফেব্রুয়ারি কোম্পানির আপকামিং ফোনটি Samsung Galaxy F70e নামে ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের Samsung Galaxy F70e ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে জানিয়েছে।

9 ফেব্রুয়ারি ভারতের বাজারে Samsung Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হবে। এই লো-বাজেট ফোনটি 15 হাজার থেকে 18 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে Samsung Galaxy F70e 5G ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আগামী সপ্তাহে স্যামসাঙ তাদের নতুন ফোনের সেল শুরু করবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটি শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। সাধারণ স্যামসাঙের এই প্রাইস রেঞ্জের ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয় না। তাই 6000mAh ব্যাটারি সহ Galaxy F70e ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চার্জ করার জন্য স্যামসাঙ ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

কোম্পানির লো-বাজেট সেগমেন্টের Samsung Galaxy F70e ফোনটিতে আরও ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে F70e ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এতে LED ফ্ল্যাশসহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung 5G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

9 ফেব্রুয়ারি কোম্পানির আসন্ন Samsung Galaxy F70e 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে LCD প্যানেল দিয়ে তৈরি Infinity ‘U’ ওয়াটারড্রপ নচ ডিজাইন থাকবে। 2026 সালের হিসাবে ওয়াটারড্রপ নচ স্টাইল কিছুটা পিছিয়ে থাকবে। এছাড়া Galaxy F70e 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি মোবাইল চিপসেট, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি 2024 সালে বাজারে MediaTek এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং Galaxy F70e ফোনের প্রায় 2 বছর পুরনো প্রসেসর, Samsung ইউজারদের নিরাশ করতে পারে।

কোম্পানি লেদার ফিনিশ ডিজাইন সহ Samsung Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। ভারতের বাজারে ফোনটি Limelight Green এবং Spotlight Blue কালার অপশনে পেশ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Samsung স্মার্টফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে Galaxy F70e ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড One UI 8 সহ পেশ করা হবে। এই ফোনটিতে 6 OS আপডেট ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আসন্ন Samsung Galaxy F70e 5G ফোনের দাম, অফার এবং সেল ডিটেইলস জানার জন্য আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপকামিং স্যামসাঙ ফোনটির মাইক্রো সাইট দেখার জন্য এখানে ক্লিক করুন।