ভারতের বাজারে Samsung তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ লঞ্চের আগেই Samsung India এর অফিসিয়াল ওয়েবসাইটে কোম্পানির Samsung Galaxy F70 Pro ফোনের সাপোর্ট পেজ স্পট করা হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। আপাতত সাপোর্ট পেজের মাধ্যমে শুধুমাত্র SM-E476B/DS মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F70 Pro ফোনের লিক ডিটেইলস।
Samsung Galaxy F70 Pro ফোনের ডিটেইলস
সম্প্রতি Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে Galaxy F70 Pro ফোনটি লিস্টেড হয়েছিল। এখানে ফোনটি আপকামিং Galaxy M47 ফোনের সঙ্গে দেখা গিয়েছিল। কারণ আগেই Samsung এর পক্ষ থেকে Galaxy M47 ফোনটি টিজ করা হচ্ছে। তাই শীঘ্রই ভারতের বাজারে Galaxy F70 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে।
হতে পারে Galaxy M47 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন
Samsung আগেও তাদের Galaxy M এবং Galaxy F সিরিজের একাধিক স্মার্টফোন প্রায় একই স্পেসিফিকেশন সহ আলাদা-আলাদা বাজারে লঞ্চ করেছিল। তাই Galaxy F70 Pro ফোনটিও Galaxy M47 ফোনের F-সিরিজ ভেরিয়েন্ট হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে জানানো হয়নি।
Samsung Galaxy F70 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ব্র্যান্ডের পক্ষ থেকে Galaxy F70 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে আগের চেয়ে ভালো স্পেসিফিকেশন সহ Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বছর ভারতের বাজারে প্রাথমিক 12,999 টাকা দামে Samsung Galaxy F70e 5G ফোনটি পেশ করা হয়েছিল। তবে বর্তমানে ফোনটির দাম প্রায় 500 টাকা পর্যন্ত বেড়ে গেছে।
Galaxy F70e 5G ফোনে 6.7-ইঞ্চির 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর, 6,000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি এবং 6 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। তাই Galaxy F70 Pro ফোনটিতে অসধারন প্রসেসর, প্রিমিয়াম ডিসপ্লে, আপগ্রেডেড ক্যামেরা এবং ফাস্ট চার্জিং ফিচারের মতো স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।
ভারতের বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি বাজারে Samsung এর আপকামিং ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এছাড়া সম্ভবত ফোনটি Redmi, Realme এবং Motorola এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত অফিসিয়াল ঘোষণার পরই আমরা প্রতিযোগিতা সম্পর্কে সঠিক পরামর্শ দিতে পারব।
কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ হওয়ার পর মনে করা হচ্ছে আগামী দিনে কোম্পানির আপকামিং Galaxy F70 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
