সম্প্রতি স্যামসাঙ গ্লোবাল বাজারে তাদের Samsung Galaxy A07 ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি ‘এম’ সিরিজের অধীনে নতুন ফোন পেশ করবে বলে জানা গেছে। আপকামিং ফোনটি Samsung Galaxy M07 নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই টেক ওয়েবসাইট স্মার্টপিক্স আসন্ন ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M07 ফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M07 ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি 4G ফোন হতে চলেছে, এই ফোনটিতে প্রসেসিঙের জন্য 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 প্রসেসর থাকবে। প্রসেসর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং স্যামসাঙ ফোনটি 10 হাজার টাকা বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী স্যামসাঙ তাদের ফোনটি 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করতে পারে। Samsung Galaxy M07 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ পেশ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 6 জেনারেশন OS আপগ্রেড দেওয়া হবে। এটি এই প্পহনের বিশেষত্ব, কারণ স্যামসাঙ ছাড়া অন্য কোনো ব্র্যান্ড 10 হাজার টাকা রেঞ্জে এইরকম ওএস আপডেট দেয় না।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। প্রাইস রেঞ্জের দিক দিয়ে ক্যামেরা সেটআপ যথেষ্ট।
একইসঙ্গে ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy M07 ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
ব্যাটারির ক্ষেত্রে ফোনটি কিছুটা পিছিয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে লো-বাজেট রেঞ্জের ফোনেও 7,000mAh ব্যাটারি দেওয়া হয়ে থাকে। তাই আপকামিং Samsung Galaxy M07 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফোনটিতে IP54 রেটিং থাকবে। এই ফোনের আইপি রেটিংও কম। কমপক্ষে ফোনটিতে IP65 রেটিং দেওয়া উচিৎ।
স্যামসাঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত Samsung Galaxy M07 ফোনর ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এটি একটি 4G মডেল হতে চলেছে। অন্যদিকে আমাদের ধারনা অনুযায়ী এটি ভারতে লঞ্চ করা হবে না। স্যামসাঙ তাদের দেশে ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করবে। Samsung Galaxy M07 ফোনটি 12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
লিক স্পেসিফিকেশন দেখে Samsung Galaxy M07 ফোনটি একটি সাধারণ ফোন বলে মনে করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জে ভারতের বাজারে 6,000mAh ব্যাটারি সহ Tecno Spark Go, iQOO Z10 Lite এবং OPPO K13x ফোনগুলি রয়েছে। এই ফোনগুলিতে বড় ব্যাটারি এবং ডিসপ্লে দেওয়া হয়েছে। Tecno Spark Go ফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট এবং iQOO ফোনটিতে 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ের ফলে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যায়।
