Home খবর Samsung আনতে চলেছে Galaxy M15 এবং Galaxy F15 নামের দুটি সস্তা 5G Phone, জেনে নিন বিস্তারিত

Samsung আনতে চলেছে Galaxy M15 এবং Galaxy F15 নামের দুটি সস্তা 5G Phone, জেনে নিন বিস্তারিত

স্যামসাঙ সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি Samsung Galaxy M15 5G এবং Samsung Galaxy F15 5G নামের দুটি নতুন 5জি ফোনে কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ এই দুটি ফোন লিস্টেড হয়ে গেছে। এই সার্টিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।

BIS লিস্টিং ডিটেইলস

BIS সাইটে এই দুটি আপকামিং স্যামসাঙ ফোন লিস্টেড করা হয়েছে। এর মধ্যে একটি ফোনের মডেল নাম্বার SM-M156B, এই ফোনটি Samsung Galaxy M15 5G নামে পেশ করা হতে পারে। অপর ফোনের মডেল নাম্বার SM-E156B এবং এই ফোনটির নাম Samsung Galaxy F15 5G রাখা হতে পারে। বিআইএসে এই দুটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে Samsung Galaxy M15 5G এবং Galaxy F15 5G লঞ্চ করা হবে।

Samsung Galaxy M14 5G