Home খবর বড় প্রস্ততি নিচ্ছে Samsung, 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Galaxy M15

বড় প্রস্ততি নিচ্ছে Samsung, 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Galaxy M15

দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ এই মাসে ভিয়েতনামে এ সিরিজের নতুন ফোন হিসাবে Galaxy A15 ফোন পেশ করেছিল। এবার আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতেও এই ফোন পেশ করা হবে। আরও শোনা যাচ্ছে কোম্পানি তাদের এম সিরিজে Galaxy M15 লঞ্চের প্রস্ততি নিচ্ছে, যা Galaxy A15 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে আনা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু একটি লিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।

Samsung Galaxy M15 ফোনে থাকবে 6,000mAh ব্যাটারি

Sammobile এর রিপোর্ট অনুযায়ী Galaxy M15 এখনও পর্যন্ত সম্পূর্ণ তৈরি নয় এবং কোম্পানি এই ডিভাইস নিয়ে কাজ করছে। এই ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এই ফোনে গ্যালাক্সি এ15 ফোনের তুলনায় 1,000mAh বেশি ব্যাটারি দেওয়া হবে। এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ফোনটির স্পেসিফিকেশন গ্যালাক্সি এ15 ফোনের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy M15 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

কোম্পানি গ্যালাক্সি এ14 ফোনের কিছু মাস পরে গ্যালাক্সি এম14 পেশ করেছিল। তাই আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy M15 ফোনটি অফিসিয়ালি পেশ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন