ভারতে বাজারে Samsung তাদের এম-সিরিজের সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Samsung Galaxy M17 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি আগের Galaxy M16 5G মডেলের তুলনায় আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 5nm বেস্ড Exynos 1330 প্রসেসর, 4GB RAM ও 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।
ভারতে Samsung Galaxy M17 5G স্মার্টফোনটির 4GB RAM+128GB স্টোরেজ অপশন মাত্র 16,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে Amazon কুপন অফার সহ মাত্র 12,499 টাকা দামে সেল করা হচ্ছে। আগামী 13 অক্টোবর থেকে Moonlight Silver এবং Sapphire Black কালার অপশনে স্মার্টফোনটির সেল শুরু হবে।
Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে 1,080 x 2,340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির Super AMOLED ফুল-HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনে Gorilla Glass Victus প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে 7.5mm স্লিম প্রোফাইল পাওয়া যায়।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য 25W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনের বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে না।
Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে 5nm ফেব্রিকেশনে তৈরি Exynos 1330 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি Android 15 এবং One UI 7 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। Samsung এর বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 6 বছরের সিকিউরিটি এবং OS আপডেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে বিভিন্ন আধুনিক AI-পাওয়ারড ফিচার এবং কোম্পানির নতুন Circle to Search টুলও যোগ করা হয়েছে, ফলে ইউজাররা স্ক্রিনে দেখা যেকোনো এলিমেন্ট তৎক্ষণাৎ সার্চ করে সেই বিষয়ে জানতে পারবেন। এই ফিচারটি এর আগে শুধুমাত্র Galaxy S সিরিজে দেখা যেত, তবে বর্তমানে স্যামসাঙ তাদের মিড-রেঞ্জের স্মার্টফোনেও এই ফিচার ব্যাবহার করছে।
যারা অসাধারণ ডিসপ্লে, ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Galaxy M17 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটিতে হেভি টাস্ক না করা গেলেও, এটি দৈনন্দিন বা সাধারণ কাজের জন্য যথেষ্ট দারুণ অপশন। এই প্রাইস রেঞ্জে Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি বাজারে উপস্থিত Redmi Note 14 5G, iQOO Z10x এবং realme Narzo 70 Turbo স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা স্যামসাঙের সস্তা 5G স্মার্টফোন কিনতে চাইছন, তাঁরা Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি সম্পর্কে ভাবনা চিন্তা করতে পারেন। তবে যদি হেভি পারফরমেন্স সহ যেকোনো কোম্পানির স্মার্টফোন খুঁজছেন, তাহলে বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।
