Home খবর Samsung Galaxy M21 স্মার্টফোন হল সস্তা, জেনে নিন নতুন দাম

Samsung Galaxy M21 স্মার্টফোন হল সস্তা, জেনে নিন নতুন দাম

স‍্যামসাং নিজের বাজেট স্মার্টফোন Samsung Galaxy M21 এর দাম কম করে দিয়েছে। Galaxy M21 স্মার্টফোনের দামে কোম্পানি 1500 টাকার (samsung Galaxy M21 New Price) কম করেছে। স‍্যামসাং গত বছর Galaxy M21 কে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছিল। Galaxy M21 স্মার্টফোনকে স‍্যামসাং 6000 mAh এর ব‍্যাটারী, 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক‍্যামেরা আর 20 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা এর সাথে পেশ করেছিল। যদি আপনি স‍্যামসাং এর এই স্মার্টফোন কেনার প্ল‍্যানিং করছেন তাহলে স‍্যামসাং Galaxy M21 এর দামে কমতি করে দিয়েছে। এখানে আমরা এই স্মার্টফোনের নতুন দাম সম্পর্কে কথা বলবো।

Samsung Galaxy M21 এর নতুন দাম

Samsung Galaxy M21 স্মার্টফোনকে কোম্পানি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Samsung Galaxy M21 স্মার্টফোনের 4GB র‍্যাম+ 64GB স্টোরেজ ভেরিয়েন্টকে অনলাইন মার্কেটে এবং 6GB র‍্যাম +128 GB স্টোরেজ ভেরিয়েন্টকে অফলাইন মার্কেটে লঞ্চ করা হয়েছে। অথচ দুটো স্মার্টফোনের দামেই কোম্পানি 1500 টাকার কমতি করেছে। Samsung Galaxy M21 স্মার্টফোনের 4GB র‍্যাম +64 GB স্টোরেজ ভেরিয়েন্টের এখন 12,499 টাকা দাম ( Samsung Galaxy M21 Price in India) তে কেনা যাবে। এর সাথেই 6GB র‍্যাম + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টকে 14,499 টাকা দামে কেনা যাবে।

Samsung Galaxy M21 স্পেসিফিকেশন্স

Samsung Galaxy M21 স্মার্টফোনে 6.5 ইঞ্চির ফুল‌এইচডি + সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে ফ্রন্ট ক‍্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া আছে। ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9। এর সাথেই ডিসপ্লের রেজিউলেশন 2400×1080 পিক্সেল। আবার ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন। Galaxy M21 স্মার্টফোনে স‍্যামসাং এর Exynos 9611 চিপসেট দেওয়া আছে। এই স্মার্টফোনকে Android 10 এর সাথে কোম্পানি কাস্টম ইউআই এর সাথে পেশ করেছে।

Samsung Galaxy M21 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের, যার সাথে ফোনে 5-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 8-মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া আছে। এর সাথেই ফ্রন্টে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য Galaxy M21 এ 20 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই স্মার্টফোনে 6000mAh এর ব‍্যাটারী আর 15W এর ফাস্ট চার্জার দেওয়া আছে।