Home খবর নতুন ভাবে আসছে Samsung Galaxy M21 স্মার্টফোন, লঞ্চের আগেই লিস্টেড হল ওয়েবসাইটে

নতুন ভাবে আসছে Samsung Galaxy M21 স্মার্টফোন, লঞ্চের আগেই লিস্টেড হল ওয়েবসাইটে

স‍্যামসাঙের পক্ষ থেকে আজ ভারতে কোম্পানির ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের Samsung Galaxy M32 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে মনে করা হচ্ছে স‍্যামসাঙের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজ এখানেই থেমে না থেকে আরও বড় হবে। কয়েক দিন আগে BIS সার্টিফিকেশন সাইটে SM-M215G মডেল নাম্বারের সঙ্গে স‍্যামসাঙের একটি নতুন ফোন দেখা গেছে এবং মনে করা হচ্ছে এটি Samsung Galaxy M21 2021 Edition এর মডেল নাম্বার। এই এক‌ই মডেল নাম্বারের ফোনটি সাপোর্ট পেজ স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। কিন্তু এবার গুগল প্লের আপডেটেড লিস্টে Samsung Galaxy M21 2021 Edition ফোনটি নামের সঙ্গে দেখা গেছে। এর থেকে নিশ্চিত হ‌ওয়া গেছে এই আগামী ফোনটি Samsung Galaxy M21 2021 Edition নামেই পেশ করা হবে। জানিয়ে রাখি এই প্রথম কোনো লিকে এভাবে ফোনের নাম বলা হলো।

Samsung Galaxy M21 2021 Edition 

স‍্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি Samsung Galaxy M21 2021 Edition এর লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি তবে আশা করা হচ্ছে শীঘ্রই মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। Samsung Galaxy M21 Prime Edition ভারতে 12,499 টাকা দামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy M21

Samsung Galaxy M21 স্মার্টফোনে 6.5 ইঞ্চির ফুল‌এইচডি + সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে ফ্রন্ট ক‍্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া আছে। ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9। এর সাথেই ডিসপ্লের রেজিউলেশন 2400×1080 পিক্সেল। আবার ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন। Galaxy M21 স্মার্টফোনে স‍্যামসাং এর Exynos 9611 চিপসেট দেওয়া আছে। এই স্মার্টফোনকে Android 10 এর সাথে কোম্পানি কাস্টম ইউআই এর সাথে পেশ করেছে।

Samsung Galaxy M21 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের, যার সাথে ফোনে 5-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 8-মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া আছে। এর সাথেই ফ্রন্টে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য Galaxy M21 এ 20 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই স্মার্টফোনে 6000mAh এর ব‍্যাটারী আর 15W এর ফাস্ট চার্জার দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন