Home খবর ভারতে আসতে চলেছে 6,000mAh ব‍্যাটারি সহ Samsung Galaxy M33 5G স্মার্টফোন, জেনে নিন কবে লঞ্চ এবং দাম কত হবে

ভারতে আসতে চলেছে 6,000mAh ব‍্যাটারি সহ Samsung Galaxy M33 5G স্মার্টফোন, জেনে নিন কবে লঞ্চ এবং দাম কত হবে

আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম স‍্যামসাং ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের নতুন 5জি ফোন লঞ্চের পরিকল্পনা করছে যা Samsung Galaxy M33 5G নামে পেশ করা হবে এবং ইতিমধ্যে গ্ৰেটার নয়ডাতে অবস্থিত স‍্যামসাঙের ফ‍্যাক্টরীতে এই ফোনের প্রোডাকশন‌ও শুরু হয়ে গেছে। কোম্পানি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চ মাসের শুরুর দিকে ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ করতে পারে বলে খবর পাওয়া গেছে।

টিপস্টার মুকুল শর্মা Samsung Galaxy M33 5G ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছেন। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে এই ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি গোটা বিশ্বে সবার আগে ভারতের মার্কেটে পেশ করা হবে যা পরবর্তী সময়ে ধীরে ধীরে অন‍্যান‍্য মার্কেটেও লঞ্চ করা হবে। ভারতে Samsung Galaxy M33 5G ফোনটির দাম 20,000 টাকার কম রাখা হবে বলে জানা গেছে।

Samsung Galaxy M33 5G এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M33 5G ফোনটিতে এমোলেড প‍্যানেলে তৈরি বড় মাপের ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে এবং এতে স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 1200 চিপসেট দেওয়া হতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি এটি কোম্পানির একদম নতুন চিপসেট যা এখনও পর্যন্ত অন‍্য কোনো ফোনে ব‍্যবহার করা হয়নি।

লিক রিপোর্ট থেকে জানা গেছে Samsung Galaxy M33 5G ফোনটি ভারতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে। তবে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে। বর্তমানে ফোনটির সঠিক দাম ও স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন