গত বছর অক্টোবর মাসে স্যামসাং ভারতে তাদের ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এস’ সিরিজের Samsung Galaxy S20 FE স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি তাদের এই আকর্ষণীয় ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেটের সঙ্গে লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত মার্কেটে এই ফোনটি OnePlus 8T, iQOO 3 5G এর মতো শক্তিশালী ফোনকে সমান তালে টেক্কা দিয়ে আসছে। কোম্পানি এর আগে 49,999 টাকা দামে লঞ্চ করা Samsung Galaxy S20 FE ফোনটির দাম কমিয়েছিল। এবার আরও একবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম কমানো হয়েছে।
Samsung Galaxy S20 FE এর নতুন দাম
আগেই বলেছি কোম্পানি তাদের Samsung Galaxy S20 FE ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করেছিল। কয়েক মাস আগে ফোনটির দাম 9,000 টাকা কমানোর পর ফোনটি 40,999 টাকা দামে সেল করা হত। এবার কোম্পানি এই অসাধারণ ফোনটি আরও 3,000 টাকা সস্তা করে দিয়েছে। ফলে ফোনটির নতুন দাম 37,999 টাকা। শপিং সাইট আমাজন ইন্ডিয়া এবং স্যামসাঙের অফিসিয়াল সাইটে Samsung Galaxy S20 FE এর নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। এই ফোনটি ক্লাউড নেভী, ক্লাউড হোয়াইট, ক্লাউড ল্যাভেন্ডার, ক্লাউড মিন্ট ও ক্লাউড রেড কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
Samsung Galaxy S20 FE এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেটে ভিজুয়াল দিতে সক্ষম।
Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। একইভাবে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.73 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্যামসাঙের নিজস্ব এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল ক্যামেরা সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটিকে জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য এটি আইপি68 সার্টিফাইড করা হয়েছে। সিকিউরিটির জন্য কোম্পানি Samsung Galaxy S20 FE তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ভারতে ফোনটি Cloud Navy, Cloud Lavender, Cloud Mint, Cloud Red ও Cloud White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
