Home খবর 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন

15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন

স‍্যামসাং আগামীকাল টেক জগতে তাদের ‘গ‍্যালাক্সি এস21’ সিরিজ পেশ করতে চলেছে যা ভারতেও সেল করা হবে। মার্কেটে এই নতুন সিরিজ আনার আগে কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী কোম্পানির বর্তমান ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজের সবকটি স্মার্টফোন অর্থাৎ Samsung Galaxy S20, Samsung Galaxy S20 Plus এবং Samsung Galaxy S20 Ultra এর দামে 15,000 টাকারও বেশি ছাড় পাওয়া যাচ্ছে।

পাওয়া যাচ্ছে অভাবনীয় ছাড়

কোম্পানির অফার অনুযায়ী তাদের Samsung Galaxy S20 Plus ফোনটির দামে সোজা 15,991 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম আগে 72,990 টাকা ছিল, অফারে ফোনটি এখন 56,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এক‌ইভাবে 86,990 টাকা দামের এই সিরিজের সবচেয়ে বড় ফোন Samsung Galaxy S20 Ultra ফোনটি 10,000 টাকা ছাড়ের সঙ্গে 76,900 টাকা দামে বেচা হচ্ছে। এছাড়া 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ সিরিজের সবচেয়ে ছোট ফোন Samsung Galaxy S20 এর দামেও 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে, ফলে 59,499 টাকা দামের ফোন 49,999 টাকা দামে কেনা যাবে।

কিভাবে পাবেন সুবিধা?

স‍্যামসাং এই নতুন অফার বিশেষভাবে অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য পেশ করেছে। অর্থাৎ স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের এই ফোন তিনটি অফলাইন রিটেইল স্টোরে কম দামে সেল করা হবে। কোম্পানি এই স্পেশাল অফার আগামী 31 জানুয়ারি পর্যন্ত একটি লিমিটেড পিরিয়ড অফার হিসেবে পেশ করেছে। এই সিরিজের ফোন কেনার কথা যদি আপনিও কখনও ভেবে থাকেন তবে এটিই সুবর্ণ সুযোগ।

Samsung Galaxy S21 সিরিজ

এই সিরিজে Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus ও Samsung Galaxy S21 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। স‍্যামসাং ইন্ডিয়া এই গ্লোবাল ইভেন্টের সঙ্গে সঙ্গেই ভারতেও এই সিরিজ লঞ্চ করবে। Samsung Galaxy S21 লঞ্চের জন্য ‘গ‍্যালাক্সি আনপ‍্যাকড’ ইভেন্ট আগামীকাল 14 জানুয়ারি রাত 8টায় শুরু হবে। এই ইভেন্ট বিদেশে আয়োজিত হলেও যে কোনো দেশ থেকেই এটি লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই আগামীকাল ভারতে Samsung Galaxy S21 আসবে।

লঞ্চ ইভেন্ট স‍্যামসাং ইন্ডিয়ার ইউটিউব চ‍্যানেলে লাইভ দেখা যাবে। এছাড়া কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম, স‍্যামসাং ডট কম ও স‍্যামসাং নিউজরুম ইন্ডিয়াতে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। জানিয়ে রাখি এই ইভেন্ট চলাকালীন দর্শকদের কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে Samsung Galaxy S21 সিরিজ ছাড়া আরও 21টি আকর্ষণীয় স‍্যামসাং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন